-
*সময়ের কাঁটাতারে
চোখ মেলে প্রথম আলো দেখতেই,
চোখে পরলো আমাকে জরিয়ে আছে,
কাপড়।
এরপর অনেকটা সময় পার করে যখন,
হামাগুড়ি দিয়ে সামনে যেতে চাইলাম,
শুনলাম আমার সময় হয়নি অনেক সামনে যাওয়ার।
সে কাঁটাতারে অর্জন করলাম পায়ের শক্তি।
দেখলাম, তাতেও রয়েছে আরো কাঁটাতার।
নতুন থেকে নতুন অভিজ্ঞতা সময়ের সাথে সাথে,
আমার কাঁটাতারকে মজবুত করে যেতে লাগল দিন-রাত।
শৈশব, কৌশর, যৌবনে ভিন্নতা এলো,
বারে বারে রং বদলানো রীতি চললো সময়ের দাবিতে।
সংসারের কাঁটাতার,
কর্মক্ষেত্রের কাঁটাতার,
বাজারের কাঁটাতার,
দেশের কাঁটাতার,
আইন-আদালতের কাঁটাতার,
ধর্মের কাঁটাতার,
সম্পর্কের কাঁটাতার,
জানতে পারলাম এসব কাঁটাতারের অপর নাম শিষ্টাচার।
মানুষ জীবনের শেষে সময় আরো এক নতুন কাঁটাতারের জন্ম দিবে, আমার আমি হবে, আরেক নতুন সময়ের কাঁটাতারে…1 Comment
Friends
আবু রায়হান মোহাম্মদ
@aburayhanmohammed
Swapan Kumar
@swapankumar
MD Mosaharof Hosen
@mdmosaharofhosen
মোঃ এহসানুল হক
@ahasanulhoque
Anik Biswas
@anikbiswas
এম জাফর
@mzaffor
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor

হামাগুড়ি দিয়ে সামনে যেতে চাওয়ার সেই শৈশব থেকেই আমাদের ডানা ছাঁটা শুরু হয়। আপনার কবিতাটি পড়তে পড়তে নিজের অদৃশ্য শিকলগুলো নতুন করে টের পেলাম।