-
আয়না
সোহেল নেওয়াজআমি যাকে আয়নায় দেখি প্রতিদিন
যার, চুল,মুখ, হাত, পা, চোখ, কান
ভীষণ ভাবে পরিচিত আমার,
অথচ সবচেয়ে অপছন্দের সে আজ।
নতুন কোন পথে
আবার তাঁর সঙ্গে কাব্যিক পরিচয় হবে কি?
আমার আত্মার নিগুঢ় নৈসর্গিকতা
ভালোবাসার জন্য কি অপেক্ষা করবে?
কবিতা সড়কগুলো এখনো পর্যন্ত
ধূলোময় পঙ্কিল দিনগুলোর কথা বলে,
আশ্রয়- নিরাশ্রয় রোগে,
এখন বৃষ্টি বৈরাগী স্বভাবটা মরে গেছে :
যতই ভালোবাসার কবিতা লিখি
অন্তরে সহস্র মৃত্যুর কাফন!
অথচ আলোর সাথে অন্ধকারে চোখাচোখি
হলেই অজান্তেই ভয় করে;
কিসের জন্য এইসব
অথচ ছোট্ট একটা নদী তীরে দাঁড়িয়ে
শান্তি খুঁজে পাই
আলোর খোঁজে অন্ধকারে বারংবার।
জীবনের অদ্ভুত হাপিত্যেশ থেকে
কিছুতেই কিছু ঋণের, সুদে
বিচরনের বৈতরণি পার হতে পারছিনা।
আজকাল শংকা-আশংকার চাঁদ উঠেছে
সেখান নিরন্তর পথচলা কঠিন
জোছনায় চাঁদের কলঙ্ক দেখা যায়।
আয়না বিস্মৃত হলে ও
ফুটে ওঠে সহজের সংগিন সময় ;
জানি না নিশ্চিত সহজ আখ্যান
তবুও বক্রপথে বুকের ভেতর
দুমড়েমুচড়ে থাকা
একটি কবিতার সরল আয়নায়
খুঁজে ফিরি সহজ জীবন।6 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com
mohosin Ali
@mohosinali
ইমরাউল কায়েস
@imraulkayes94k30
Mojib Rsm
@mojibrsm
Md Abdullah
@mdabdullah



“আমি যাকে আয়নায় দেখি প্রতিদিন
যার, চুল,মুখ, হাত, পা, চোখ, কান
ভীষণ ভাবে পরিচিত আমার,
অথচ সবচেয়ে অপছন্দের সে আজ। …” খুব অন্যরকম প্রকাশ। ‘সবচেয়ে অপছন্দের’ – সহসা কেউ কবিতায় বলে না। এই কারণেই – চোখ আটুকে গেল। পুরো লেখাটাই সুন্দর। শুভেচ্ছা নিন।