Profile Photo

মোঃ আবু মুনিফ আল মুকিম।Offline

  • munifalmukimrocky
  • \\তোমাকে পাবো বলে//

    তোমাকে পাবো বলে আজ
    মন যেন হয়ে আছে উৎফুল্ল,
    অতীতের সব দুঃখ কষ্টগুলো যেন
    হয়ে গেছে আজ শুন্য সমতুল্য।

    তোমাকে পাবো বলে আজ
    হৃদয়ে নতুন স্বপ্ন আঁকি ,
    চোখের চারপাশে আজ শুধু
    তোমাকেই যেন দেখি।

    তোমাকে পাবো বলে আজ
    পুলকিত আমার দেহ মন ,
    অপেক্ষার প্রহর যেন কাটছে না
    চাইছে পেতে মন তোমার আলিঙ্গন।

    তোমাকে পাবো বলে আজ
    প্রকৃতি যেন নবরূপে সেজেছে,
    এ দেহের শিরা উপশিরায় যেন
    সুপ্ত সুখের জোয়ার এসেছে।

    তোমাকে পাবো বলে আজ
    আমার হৃদয়ে ও বাহিরে এত আয়োজন ,
    চাই সর্বস্থায় যেন অটুট থাকে
    আমাদের দুজনার এই বন্ধন।

    10
    6 Comments
Skip to toolbar