Profile Photo

রানা আহম্মেদ নীলOffline

  • ranaahmednill
  • নিঃস্ব–

    আমার আঙিনায় কড়া নেড়েছিল স’হস্র বসন্ত,
    আমি দুয়ার আগলে বসেছিলাম তোমার এক চিমটি রোদের আশায়। যাদের না বলে ফিরিয়েছি, তাদের দী’র্ঘশ্বাসে আজ আমার শহর ভা’রী, অথচ তুমি সেই শহরেই ঘর বাঁধলে অন্যের দেওয়া সস্তা কুয়াশায়।
    ​আমি তোমাকে জেতাতে গিয়ে নিজের সাজানো সা’ম্রাজ্য ভেঙেছি, যে ত্যা’গকে তুমি আজ প’রাজয় বলে হাসছো আসলে ওটাই ছিল আমার সবচেয়ে দামি প্রার্থনা। তুমি যাকে ভালোবাসা ভেবে আজ দু হাত ভরে আগলাচ্ছো, সে তো তোমার মো’হের কারিগর, আমার মতো ত্যা’গের ন/গ্নতা তার জানা নেই। ​আমার রি’ক্ততা তোমাকে অ’ভিশা’প দেবে না,
    শুধু মনে করিয়ে দেবে একজনকে পেতে গিয়ে যে স’হস্র জনকে ফেরাতে পারে, সে মানুষটা তোমার কাছে হেরে গেলেও নিজের কাছে ঈ’শ্বর।
    তুমি অন্যের ভালোবাসায় মুগ্ধ হতে পারো,
    কিন্তু আমার মতো নিঃ’স্ব হওয়ার সা’হস কি কারো আছে?

    লেখক – রানা আহম্মেদ (নীল)

    2
    2 Comments
    • যাকে ভালোবাসলে-
      নিঃস্ব হতে হয়।

      তাকে-
      ভালোবাসবো কেন?

      নিঃশ্ব ও বিষাদ মাখা জীবনে,
      নিজেকে ঈশ্বর দাবি করে কি লাভ?

      যদি,
      অপেক্ষা শেষ না হয়,
      তবে কেন এই অপেক্ষা ?

      • বাহ… কবিতার পিঠে কবিতা! আরো কবিতা হোক!

Skip to toolbar