Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • স্মৃতির দহনকাল
    ~ শরীফ এমদাদ হোসেন
    চৈতী রোদের প্রখরতায় যখন পুড়ে যায় তরুবীথি
    তখন আমি ছায়া খুঁজি এক চিলতে শৈশবের
    যেখানে তৃষ্ণা মানেই ছিল মা
    আর দুঃখ মানে ঘুড়ি ছিঁড়ে যাওয়া নাম।

    দুপুরের দীর্ঘশ্বাসে বৃক্ষরা আজও দাঁড়িয়ে
    মূলের গভীরে তার জলের আদিম হাহাকার
    সে কি জানে, আকাশ মেঘ না দিলে
    মাটির বুক চিরে কতদূরে জল পাওয়া যায়?

    হয়েছি এক ফেরারি পথিক, বোশেখের মেঘ দেখে
    উন্মাদনায় খুঁজি চেনা সেই বিকেলের ঘ্রাণ
    সময় তো বড় নিষ্ঠুর জাদুকর
    দৃশ্যপট বদলালেও দৃশ্য ফেরায় না পুনর্বার।

    তবু এই দহনবেলায়
    যখন একা একা বসি কোনোখানে
    রক্তের প্রতিটি কণায় বেজে ওঠে বিচ্ছেদ।
    আমি সেই পুরনো ধুলোয় আঙুল ডুবিয়ে খুঁজি
    একজোড়া বিশ্বস্ত হাত, একান্ত আপন।

    4
    1 Comment
    • সময়কে ‘নিষ্ঠুর জাদুকর’ বলাটা এক নিরেট সত্য।

Skip to toolbar