Profile Photo

সাম্য রায়Offline

  • gourabroy
  • Profile picture of সাম্য রায়

    সাম্য রায়

    2 months ago

    💙নীল খামের ডায়েরি💙
    “লেখক : সাম্য রায় ”

    ১. ডুবেছি আমি তোমার ওই কাজল চোখের মায়ায়,
    জানি না এই মন কেন শুধু বারবার তোমাতেই হারায়;
    দু চোখের আড়ালে কত শত কথা লুকিয়ে রেখেছি মনে,
    হয়নি বলা— ‘ভালোবাসি’, তোমারই প্রেমে পড়ে।

    ২. লিখেছি তোমায় নিয়ে আমার এলোমেলো মনের গল্প স্বল্প,
    মনে প্রেম অনুভব হচ্ছে তোমার জন্য অল্প অল্প।

    ৩. ভেবে দেখো, তোমার মনে খুঁজে পাও কি না আমায়,
    দিন শেষে খুঁজে দেখো, ফিরে পাবে আমাকে তোমার ছায়ায়।

    ৪. জানি না তুমি মিশে আছো কি না আমার হৃদয়ের মাঝে,
    ভালোবেসেছিলাম তোমায় শুধু নিজের বুঝে।

    ৫. কেঁদে যদি পাওয়া যেত এক মুঠো সুখ,
    আমি কেঁদেই যেতাম সারাকখন তোমার জন্য যদি না পেতে কোনো দুখ।

    “অল্প অল্প করে মনের মাঝে জমেছে অনেক কথা,
    হৃদয়ের নীল খামেই থাক না হয় আমার সবটুকু নীরবতা।”

    বিশেষ দ্রষ্টব্যঃ “নীল খামের ডায়েরি-র প্রথম কিস্তিতে আজ এই ৫টি কবিতা শেয়ার করলাম। এই ডায়েরির প্রতিটি পাতায় যে কত কথা, কত ছন্দ অব্যক্ত হয়ে আছে—তা ধীরে ধীরে আপনারা পরবর্তী অংশে দেখতে পাবেন । পাশে থাকুন, আসছে পরবর্তী অংশ…”

    5
    2 Comments
Skip to toolbar