Profile Photo

সাব্বির হোসেন।Offline

  • shadowhunter3d
  • Profile picture of সাব্বির হোসেন।

    সাব্বির হোসেন।

    • 6 months, 3 weeks ago

    [“বিবর্ণ বিস্ময়”]

    মুগ্ধতার মৃত্যু হলে ফুলেরাও ঝরে যায়,
    পার্থিব সব আয়োজন তখন অর্থহীনতায় হারায়।
    যে কুঁড়িটি ফুটেছিল ভোরের মায়াবী আলোয়,
    সেও যেন স্তব্ধ হয় কোনো এক অশুভ কালোয়।

    ​হয়তো কোনো এক বিকেলে ঝরে যাওয়া সেই পাপড়ি,
    বলতে চেয়েছিল এক আকাশ সমান আকুতি।
    কিন্তু মরে যাওয়া বিস্ময়ে কার বা কী আসে যায়?
    বিবর্ণ সময় তখন কেবল দীর্ঘশ্বাস জমায়।

    ​স্মৃতির ধুলোয় ঢাকা পড়ে অকারণের হাসি,
    সুর হারিয়ে যায় যেখানে বেজেছিল বাঁশি।
    মুগ্ধতা নেই বলে আজ বৃক্ষও তো নিঃস্বর,
    ভেঙে যায় সাজানো বাগান, হয়ে যায় একলা ঘর।

    [ সাব্বির হোসেন ]

    2
    2 Comments
    • মুগ্ধতা ফুরিয়ে গেলে পৃথিবী যে কতটা ফ্যাকাশে হয়ে যায়, তা আপনার এই কবিতাটি না পড়লে বুঝতাম না।

      • @prithula বাহ্যিক রূপের ঐশ্বর্য দেখি, মুগ্ধ নয়ন জোড়া,
        যেন মরুমায়ার মরিচিকা, মিথ্যে স্বপনে ঘেরা।
        রঙিন পালক খসে পড়ে যায় মহাকালের টানে,
        স্থায়ী হয় না রূপের ছটা, বসন্ত অবসানে।

Sabbir Hossain

Skip to toolbar