-
ইনবক্সে রয়ে যাবে
~ শরীফ এমদাদ হোসেন
শহরের যান্ত্রিকতায় সবাই যখন লিফটে চড়ে ছুঁতে চায় কাঁচের আকাশ
আমি তখন ফুটপাথে বসে নর্দমার গভীরতা মাপি
যেখানে আমাদের দিনগুলো পচে পচে মিথেনে পরিনত হয়।এমনি করেই একে একে ডাস্টবিনে জমা হবে বিকেলের সমস্ত রোদ্দুর
প্লাস্টিক ব্যাগে ভরে লোকে ফেলে দেবে বাসি আশ্বাস
চোখের সামনেই ঝকঝকে মলে বিক্রি হবে রঙিন মিথ্যে সকল
আমি শুধু জং ধরা লোহার খাঁচায় মাথা ঠুকে দেখবো
কীভাবে এক একটা নাম মুছে যাচ্ছে স্মার্টফোনের স্ক্রিন থেকে
কীভাবে রক্তের সম্পর্ক বিলীন হয়ে যায় নতুন নতুন সম্পর্কের ভেতরদিন যাবে, রিচার্জও ফুরোবে, অথচ ইনবক্সে রয়ে যাবে কারো কারো দীর্ঘশ্বাস?
উচ্ছিষ্টের ভাগাড় খুঁড়ে শূন্যতা কুড়িয়ে নিয়ে যাবে
শহরের কোনো এক নামহীন টোকাই।4 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com



সোজা কথায়—এই কবিতাটা শহুরে বিচ্ছিন্নতা আর ভেতরের শূন্যতাকে খুব তীক্ষ্ণভাবে ধরেছে। “ইনবক্সে রয়ে যাবে দীর্ঘশ্বাস” লাইনে এসে পুরো ব্যথাটা crystallize হয়। ইমেজারিগুলো (নর্দমা, ডাস্টবিন, মল, স্ক্রিন) শক্তিশালী, তবে সামান্য trimming করলে ইমপ্যাক্ট আরও direct ও ধারালো হবে। কবিতাটি উত্তর-আধুনিক (Post-modern) কবিতার একটি সার্থক উদাহরণ।