-
একটি ইচ্ছে বার্তা
একটা শিশু সম্ভ্রম বিনষ্টকারীর সাথে দু’দন্ড
কথা বলার খুব ইচ্ছে আমার।
ওর বিকৃত ভাবনাকে নাড়া দিয়ে
গ্রথিত শেকড়টা পরিমাপ করতে চাই,
কতোটা বিস্তৃত এর পরম্পরা?
যদি তারচেয়ে বেশী সুযোগ হয় তবে,
ওর কামুকতাকে এফোঁড়ওফোঁড় করে দেখতে চাই
কি বীজ লুকিয়ে আছে তার জৈবিক তাড়নায়?
অপরিস্ফুটিত কলিকেই কেন বেছে নেয় ও?
কী খুঁজে পায় সে যৌবনের নবজাতকতায়?মা কর্মক্ষেত্রে, মেয়েটি নিরাপদ নয়।
মা অমনোযোগী, মেয়েটি আতংকিত হয়।
মেয়েটি মেয়ে হওয়ার আগেই
যেন নারী হয়ে রয়!আমি ওকে সতর্ক করতে চাইনা,
কিংবা পুঁথিগত জ্ঞান বিতরণও নয়,
শুধু ঘাসফড়িং এর পাপড়ি লেগে থাকা
ওর হাতটা ছুঁয়ে জানতে চাই,
ভ্রুন হত্যার চেয়ে কি বেশী উত্তেজক
একটি পতঙ্গ বিনাশের?2 Comments
Friends
মো: ফারহান হাবীব
@farhan-habib
Rejwana Khan
@rejwana-khan
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
এস এম চন্দন
@chandankhulna26gmail-com
রোহেনা আক্তার
@ruhena160089
অলি সৈয়দ
@olisyed
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মোঃ মেহেদী হাসান মিয়া
@mehedihasan2
Drako Shajib
@drako



কবিতাটি পড়ে বুকটা ভারী হয়ে গেল… বিকারগ্রস্থ মানুষের কাছ থেকে কোন শুভ ভাবনা আসতে পারেনা বলেই আমার ধারণা… তবুও শিশু নির্যাতনকারীর মনস্তত্ত্ব বোঝার এই আকাঙ্ক্ষা আর সমাজের এই নিষ্ঠুর বাস্তবতাকে এভাবে প্রশ্ন করার সাহসটুকু দরকার ছিল… 🖤