Profile Photo

Abcde gh.Offline

  • abcdegh.
  • Profile picture of Abcde gh.

    Abcde gh.

    4 months, 4 weeks ago

    সাইকোপ্যাথ

    রক্তের বৃষ্টি
    আলোর নীল ধোঁয়া
    মাকড়সার ছেঁড়া জালে
    সূর্যটাকে শিকার
    ধুয়ে যাওয়া হিমে
    অসম্ভব নিঃস্তব্ধতা
    এই ভেতরটাই
    অন্ধকার রয়ে যায়

    মৃত ছাতিমে নিঃশব্দপুর
    পেছন ফেলে মৃতের ভুল
    নিঃশব্দে কে হেঁটে যায়?
    দেখি আমি নিজেকেই
    সময় থামে আবার হাসি
    শেষে দেখি কেউই না
    দুটো পথেই হেঁটে যাই

    হাতের দাগে শুকনো রক্ত
    শিশুর হাতে দেয় সে ফুল
    চোখ যেন শিশুর মতো শান্ত
    পেছন ফেলে মৃতের ভুল
    হাসির নীচে লুকানো ভয়
    সে নিজেকেই চিনতে চায়
    একটি সাইকোপ্যাথ রাতের শহর
    নিঃশব্দে হাঁটে তার পায়ের সাথে
    ………….

    3
    1 Comment
    • রক্তের বৃষ্টি আর শিশুর হাতের ফুল—কী অদ্ভুত এক বৈপরীত্য! আপনার কলমে এক সাইকোপ্যাথের মনস্তত্ত্ব এত নিখুঁতভাবে ফুটেছে যে শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে গেল।

Skip to toolbar