Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    5 months, 1 week ago

    ।আল্লাহর প্রশংসা ।।হামদ।। ০১
    গীতিকার -আবুল হাসান তুহিন

    তুমি আসমান তুমি জমিন
    তুমি অন্তরে বিরাজমান,
    তোমার মহিমা নিখিল জুড়ে
    তুমি দয়াময় রহমান।।

    সাগর-নদী ঐ পাহাড়-গিরি
    সবই যে তোমার দান,
    ফুলে ফুলে সুবাস ছড়ায়
    পাখিরা গায় তোমার গান।
    তোমার জন্য সূর্য ওঠে
    জ্যোৎস্না বিলায় চাঁদ,
    তোমার করুণার নেই যে শেষ
    নেই কোনো বিবাদ।
    কেমন করে ভুলে যাবো
    খোদা তোমার অবদান,
    তোমার মহিমা নিখিল জুড়ে
    তুমি দয়াময় রহমান।।

    তুমি আঁধার তুমি আলো
    তুমি মালেকুল মুলক,
    তোমার নামে হৃদয় ভরে
    পাই সকলে মধুর সুখ।
    তোমার নূরে পথ দেখিয়ে
    দূর করে দাও মনের কালো,
    রক্ষা করো বিপদ থেকে
    দাও গো তুমি জ্ঞানের আলো।
    শুকরিয়া তাই জানাই তোমায়
    রক্ষা করো মোদের ঈমান,
    তোমার মহিমা নিখিল জুড়ে
    তুমি দয়াময় রহমান।।

    ০১/০৪/২০২৬ বুধবার

    2
    1 Comment
    • “তুমি আঁধার তুমি আলো, তুমি মালেকুল মুলক”—এই পংক্তিটি স্রষ্টার সর্বজনীন ক্ষমতার এক নিখুঁত বহিঃপ্রকাশ।

Skip to toolbar