-
\\সুখের খোঁজে//
কোথায় আছিস সুখ
একটু বলে দে,
আসবি কি মোর বাড়ি
নিমন্ত্রণ-টা নে।জানি তুই সবার বাড়ি
দিস-না সহজে পা,
তোকে বাড়ি নেবো আমি
পিছু ছাড়বো না।তোকে আনার জন্যে বাড়ি
চলছে অক্লান্ত শ্রম,
বাড়িতে মোর আনবই তোকে
তবেই নেবো দম।তোকে ছাড়া বাড়ি যেন
হয়ে গেছে ফাঁকা,
তুই না এলে আমি যে খুব
হয়ে যাব একা।মনে প্রাণে চাই যে তোরে
খুঁজি যে সর্বত্র,
জানি আমি তুই যে হলি
খুবই বিচিত্র।খুঁজে যদি পাই তোকে
যেতে দেব না আর,
তোকে পেলে এই জীবনে
কি আছে আর চাওয়ার।9 Comments-
-
কখনো কখনো আমরা সুখ বাহিরে খুঁজে বেড়ায়, অথচ দেখা যায় তা নিজের মধ্যেই নিহিত থাকে, যা দেখার কল্পদৃষ্টিকে আমরা গুটিয়ে রাখি। কখনো বা নিজের অজান্তেই অন্যকে সুখ দিয়ে বসি🤷♀️
-
সুখকে সরাসরি নিমন্ত্রণ জানানোর এই ভাবনাটাই কবিতাটাকে বেশ আলাদা করে তুলেছে! সহজ ভাষায় এত আন্তরিক অনুভূতি, পড়তে পড়তে মনে হলো সুখ সত্যিই একদিন এসে যাবে!
-
-
Friends
আবু জাফর মহিউদ্দীন
@abujafour1985
Rodoranjana Binte Anamika
@rodoranjanabinteanamika
ইফফাত আরা ঐশী
@aishee-2
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Md. Habibur Rahman
@habib
S.m-Mehedi
@s-m-mehedi
Kazi Fahim hossin
@fahim6542
Rifat-Afrose-Rumpa
@rifat-afrose-rumpa


কবিতায় আপনার দৃরতম প্রতিজ্ঞা যেন কবিতার প্রতি ছন্দে ছন্দে আলোকিত হয়ে প্রকাশ পাচ্ছে…বাফিয়ে বলছি না কবিতায় আপনার ম্যাগনেটিক ক্যারিশমা আছে।