Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 7 months, 1 week ago

    শৃঙ্খল ভাঙার গান
    (প্রেম ও দ্রোহের কবিতা)

    শহরের জীর্ণ দেয়ালজুড়ে বিষাদমাখা পোষ্টার,
    মিছিলের ভিড়ে স্লোগান দিচ্ছে হারানো দিনের কষ্টর।
    তুমি-আমি আজ মুখোমুখি দাঁড়িয়ে, যেখানে রাজনীতির খেলা,
    অথচ হৃদয়ে বইছে আমাদের এক গোপন স্বপ্নের মেলা।

    সেখানে সীমান্ত নেই কোনো, নেই বিভেদের তলোয়ার,
    আছে কেবল ন্যায্যতা, সাম্যতা আর ভালোবাসার অধিকার।
    আমাদের বুকে আগুন জ্বলেছে দ্রোহের গান গেয়ে,
    মুক্তির স্বাদ নিতে চাই মোরা সকল শৃঙ্খল সয়ে।

    4
    2 Comments
    • বেশ অন্যধাচের কবিতাখানি!

    • এক হাতে দ্রোহের মশাল আর অন্য হাতে ভালোবাসার অধিকার—এই দুইয়ের অপূর্ব সমন্বয় ঘটেছে আপনার লেখনীতে।

Skip to toolbar