-
আমাদের কিছু না বলা গল্প থেকে যায়। এই যে যারা আমাদের চোখের দিকে তাকিয়ে বুঝে যায় আমাদের কিছু হয়েছে। গলার স্বর পাল্টালে যারা খুব উদগ্রীব হয়ে জিগ্যেস করে। যাদের সঙ্গে আমাদের খুব ভাব তাদের থেকেও আমরা সেসব গল্প লুকিয়ে যাই।
মাঝে মাঝে কথার ভিতরে হুট করে তারা টের পাবে আমাদেরও একটা ব্যাক্তিগত দুঃখ আছে। বিশ্বাস করুন ব্যাক্তিগত একটা দুঃখ বোধহয় আমাদের খুব দরকার। সেই যে খুব মন খারাপের প্রিয় গান যেগুলো খুশি থাকলে আমরা গাইনা বা যেসব সিনেমা আমাদের মন খারাপের ক্ষত খানিক বাড়িয়ে দেয় সেসব একান্ত ব্যাক্তিগত হওয়া ভালো। তাদের হিসেব অন্যদের দিতে নেই।
আমাদের সবার জীবনে একটা ডায়রি থাকে কারো সেটা মনে। কারো সেটা ফোনে কারো বা মলাট বাঁধা রঙিন সেই ডায়রিতেও মিথ্যে বলার অভ্যাস আমাদের তখন পেয়ে বসে কিন্তু কি জানের অন্তত ডায়রিকে মিথ্যে বলবেন না। ব্যাক্তিগত দুঃখ মানুষের সাথে না শেয়ার করুন অন্তত প্রকাশ করবেন আমাদের বিশ্বজোরা বন্ধু কিছু না হলে নেহাত গাছের সঙ্গে পাখির সঙ্গে আকাশের সঙ্গে ফুলের সঙ্গে নিজের প্রিয় পৌষ্যর সঙ্গে কথা বলবেন কেমন?
8 Comments-
-
-
“আমাদের কিছু না-বলা গল্প থেকে যায়”__এই না-বলা গল্প একদিন বলতে পারার যে আনন্দ, সে আনন্দ হবে এক পরম-প্রাপ্তির আনন্দ।
-
Friends
তারিকুল ইসলাম রনি
@tirony1987gmail-com
Marisha Mithila
@marishamithila
আরাফাত অভি
@arafatavi
mueheb samnun
@muehebsamnun
মো: নাজমুল আখতার
@faith
Mahmudul Hasan
@mahmudulhasan1
Halima Wahidi
@halimawahidi
shilpokola
@shilpokola
Siddike Akbar
@siddikeakbar


সত্যি তো! না বলা কথাগুলো বলার সব থেকে ভালো জায়গা হল আমাদের ব্যক্তিগত ডায়েরী!