Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • নাগর
    – শরীফ এমদাদ হোসেন

    ইচ্ছে করলেই সুরভী ছড়াতে পারতে
    মাঠের ফসলের মতো দোলাতে পারতে অযুত জনতা
    হাসাতে পারতে সমৃদ্ধির সুবায়ুর আস্তরণে দেশ
    কিন্তু! করলেটা কি?
    প্রমাণ করেই ছাড়লে মূর্খতা কখনো যায় না ঢাকা
    তেঁতো কখনো হয়না মিষ্টি, অন্ধ কখনো দ্যাখে না প্রলয়।

    মানুষ তো বসে থাকে মানুষের দিকে মুখ ফিরে
    আশায় বসতি গড়ে মনের ভেতর
    আর সে মানুষ যদি কাষ্ঠবৎ, খুনী, লম্পট, জুয়াড়ী আর নষ্ট মানুষ হয়, তাহলে?
    কে উঠবে ওপরে আর কে যাবে রসাতলে?
    সময়ই দেবে বলে, সময় হলে।

    তার আগে আশান্বিত মানুষেরা খাবি খেলে খাক
    বেহুলা দুঃখের সাগরে
    দেখুক চোখ মেলে, ডাক্তার নয়, বৈদ্য নয় প্রেসক্রিপশন দিচ্ছে পরদেশী নাগরে।

    3
    1 Comment
Skip to toolbar