-
তবুও কৃষক
– শরীফ এমদাদ হোসেন
ভয় হয় যদি আকাশ না গলে পড়ে
যদি দেয়া ডাকে কড়াৎ কড়াৎ করে
মাঠ ঘাট বিলে কৃষকেরা কাজে নেমে
জীবন প্রদীপ যদি যায় তার থেমে!
কী হবে উপায়? ভরা সংসার ফেলে
উপার্জনকারী এভাবে তে যায় চলে!
কেউ কি চাইবে এমনি করেই থাক
লেলিহান তাপে পুড়ে যাওয়া বৈশাখ?এমনি করেই আসে আর যায় দিন
এমনি করেই জীবনের বাড়ে ঋণ
কখনো তো আসে ভরা পূর্নিমার রাত
ঝড়ের ঝাপটা কষ্ট কান্না অকস্মাৎ
তবুও কৃষক হাসুক পৃথিবী পরে
দিকে দিকে দিক সুখ সমৃদ্ধি ভরে।3 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


কৃষকেরাই দেশের আসল সম্পদ, অথচ তারা বেঁচে থাকে ঘুনে ধরা কাঠের মতো 😢