-
নিঃসঙ্গতার নাম
— শরীফ এমদাদ হোসেনঅবশ্য এখনো মনে আছে
বৃষ্টির ভেতর ভিজে যাওয়া একটি কবিতা
একটি চিঠি অথবা দহন
যার অক্ষরগুলো ধীরে ধীরে নেমে গিয়েছিল
অন্য কারো নীরবতার নদীতে
অন্য কোনো ইশারার খেয়ালে
ভাবতেই পারিনি এভাবেই আমি ডুবে গেছি
মন বিহঙ্গের অতল তলে।কেউ কি এখনো মনে করে
সেই বিকেলের কথা
যেখানে আমি দাঁড়িয়ে ছিলাম
নিজের ছায়ার সঙ্গে অচেনা হয়ে?তবে কি সেদিনই শুরু হয়েছিল
না বলা কথার দীর্ঘ উপন্যাস?
যেখানে প্রতিটি বাক্যই অসমাপ্ত থেকে যায়
প্রতিটি নীরবতা হয়ে ওঠে বেদনার চাঁই?এখনো বুঝতে পারি না
ওটা কি সত্যিই প্রেম ছিলো
নাকি ছিলো কেবল নিঃসঙ্গতার ভেতর
আরেকটি নাম খোঁজার চেষ্টা মাত্র?আজও কেউ যদি জিজ্ঞেস করে
ভালোবাসা কেমন ছিলো?
আমি বলি,
একটা অসমাপ্ত নদীর মতো
যা কোথাও গিয়ে থামে না
শুধু ভেসে যায়…
ভেসে যায়…4 Comments
Friends
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi


নিঃসঙ্গতাকে শুধু অনুপস্থিতি নয়, বরং একটা সক্রিয়, প্রবহমান অভিজ্ঞতা!
কবিপ্রিয়, কবিতায় নিঃসঙ্গতা, হারানো প্রেম এবং অসমাপ্ত আবেগের যে গভীর অনুভূতি তুলে ধরেছেন সত্যি মুগ্ধ করে! ভালোবাসা নেবেন!