-
অলৌকিক অন্ধকার
~ শরীফ এমদাদ হোসেনস্মৃতিরা ধূসর পান্ডুলিপি
ডান হাতের তালুতে এখন আর চন্দ্রমল্লিকা ফোটে না সেখানে কেবল লোনা জলের রেখা।
কুয়াশার ওপারে যে ঘরবাড়ি ছিল, তা এখন নামহীন কোনো নদীর গর্ভে
আমি তোমাকে ডাকতে গিয়ে ভুল করে মেঘের ভাষায় কথা বলে ফেলেছি, তাই সমস্ত আকাশ আজ আমার বুকের ভেতর ঝমঝম করে ঝরছে।ধানক্ষেতের ওপর দিয়ে যখন বিকেলের নরম রোদ উড়ে যায়, আমি তখন মৃত পতঙ্গের ডানায় খুঁজে ফিরি হারানো রোদ্দুর।
ছায়ারা আমায় ইশারায় ডাকে, বলে— এসো, এই অন্ধকারের নামই পরম শান্তি।
আমি সেই অন্ধকারের বুক চিরে যা কিছু কুড়িয়ে আনি, তারা সব শ্যাওলা ধরা পুরনো পাথর; যেন কোনো এক জনহীন মন্দিরের বিসর্জিত প্রতিমা।তুমি তো আগল খুলে দিলে না, এই বৈশাখে ভিজতে দিলে না অরণ্যের নিবিড় ঘ্রাণে। অথচ দেখো, নক্ষত্রের মিছিলে কত কোটি বছর ধরে আমি এক নিঃসঙ্গ ধুমকেতুর মতো একা। হারানো শহর আর ভাঙা গোধূলির ওপারে দাঁড়িয়ে আজ বুঝেছি, প্রাপ্তি মানেই শূন্যতা আর আমাদের এই দূরত্বের নাম এক অলৌকিক অন্ধকার।
4 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com



আপনার এই লেখাটিও ভালো লাগলো! __প্রাণঢালা শুভেচ্ছা,আপনার জন্য।