Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 6 months, 4 weeks ago

    অবিরাম অভিযাত্রা

    ​জন্মের ক্ষণে শুরু যে পথের, মরণেই তার শেষ?
    না না, এ জীবন কেবলি ছায়া, নিত্য নতুন বেশ।
    শিক্ষার্থী আমি ধরণীর কোলে, শিক্ষক চরাচর,
    পাঠ্যক্রম এ নিখিল বিশ্ব, বিচিত্র চরাচর।
    ​কেন শিখি আমি? বাঁচার তাগিদে, অভিযোজন চাওয়া,
    অজানার টানে কৌতূহলী এ পাল তোলা এক নাওয়া।
    প্রস্তুতি আছে, আছে অনুশীলন, ফলের আশায় কাজ,
    সামাজিক টানে নিজেকে গড়ি, ভাঙি জড়তার লাজ।
    ​শৈশবে ভিত্তি, যৌবনে প্রয়োগ, প্রৌঢ়ে প্রজ্ঞা অতি,
    শিখনের চাক ঘোরে অবিরাম, পায় না সে কভু যতি।
    “পারি না” মানে তো হার মানা নয়, “শিখিনি এখনও” বোধ,
    অজ্ঞতা টুটুক, জ্ঞানের আলোয় চলুক আজীব শোধ।
    ​পরিবর্তনে নিজেকে মানাই, দক্ষতার শান দিয়ে,
    সেবার মাঝেই অম্লান রই, প্রেমের প্রদীপ নিয়ে।
    অভিজ্ঞতায় পথ দেখাবো, আগামীর নতুনে,
    প্রয়োজনী হয়ে রয়ে যাবো আমি মানুষের মনে মনে।
    ​নমনীয় মনে মেনে নেবো সব, সত্য-সুন্দরে জাগি,
    সংগ্রামী এ জীবনে আমি— কেবল আলোর অনুরাগী।
    মরণের পথেও শিখবো জীবন, সত্যের খোঁজে চলা,
    জানার শেষ যে নেইকো বন্ধু, এই হোক আজ বলা।

    7
    4 Comments
    • এই উপলব্ধিই মূল শক্তি…🖤

    • জীবনকে শেখার এক অন্তহীন যাত্রা হিসেবে এত সুন্দরভাবে উপস্থাপন করা সত্যিই অনুপ্রেরণাদায়ক

    • কী গভীর কথা! শিক্ষক চরাচর আর পাঠ্যক্রম এই নিখিল বিশ্ব—এই প্রাচীন ধ্রুব সত্যটি আপনার কলমে নতুন করে প্রাণ পেল।

    • “মরণের পথেও শিখবো জীবন” অনেক অনুপ্রেরণা পেলাম লেখকপ্রিয়!
      আমিও বিশ্বাস করি, জীবন একটি অবিরাম শিখন প্রক্রিয়া! শৈশব থেকে প্রৌঢ়ত্ব পর্যন্ত শিক্ষার চাকা ঘুরছে অবিরাম!

Skip to toolbar