Profile Photo

আবু জাফর মহিউদ্দীনOffline

  • abujafour1985
  • শিরোনাম: মা — জীবনের আলো

    মা যে আমার হৃদয়ভরা
    অমূল্য এক প্রাণ,
    তারই মায়ায় ফুলে ফলে
    এই যে ভুবনখান।

    সন্তান তরে ঐ ভালোবাসা
    ঢেলে দেয় যে মন,
    মা না থাকলে জীবন যেন
    হয় বিরান-বন।

    সূর্যের মতো স্নেহ বিলায়
    আলো ছড়ায় দিনে,
    দুঃখ এলে বুক পেতে দেয়
    রাখে গভীর টানে

    ঘুম পাড়িয়ে দোলায় বুকে
    গায় যে সুরের গান,
    নিজের ঘুম ত্যাগ করে সে
    রাখে সন্তানের প্রাণ।

    মা যে ভাষার প্রথম বাণী
    মা-ই সবার সুখ,
    ঝড়-তুফানে আগলে রাখে
    হয়ে মমতার মুখ।

    মায়ের মনটা সাদা যেমন
    নির্মল নদীর জল,
    কাঁদালেও সে হাসিমুখে
    ভুলে যায় সব ছল।

    যতই বড় হও না কেন
    মায়ের চোখে শিশু,
    মা বেঁচে থাকলে ভালোবাসো
    এই তো সেরা কিছু।

    3
    3 Comments
    • প্রতিটি সন্তানের হৃদয়ের কথা আপনি শব্দে বন্দি করেছেন। চমৎকার লিখেছেন!

    • যতই বড় হও না কেন মায়ের চোখে শিশু…🤍

    • সারাজীবনের ত্যাগের ছবি এঁকে দেওয়া হয়েছে।
      মা বেঁচে থাকতেই ভালোবাসো

Skip to toolbar