-
ত্রিকাব্য
সান্ত্বনা
সংগত অনুযোগে আমি
ধ্বনিত হয়েছি বহুকাল,
তবু
এই বিখন্ড অবসরে
আমি দেখেছি পাতার দাহকাল।পুড়ে যাওয়া পথে
গলিত গন্তব্যের ঘ্রাণ
নাও;
যেহেতু একটু বেদনা
তোমাকেও দিতে পারে সান্ত্বনা।ভাঙনের সংসার
নদীতটে ছায়াময় সভা
মানুষের হাটে বেজায় হল্লা;
মৌন ফড়িং উড়ে যাচ্ছে
ঐ তো ঘাসের হৃদয় ভেঙে।তুমি তেমনই, আমিও এমনই
হাট শেষে, দুজনে নদীতটে
খেলে যাই ভাঙনের সংসার
আনন্দের রঙে রঙে।দেখা হোক
সময়ের এলোমেলো পথে
হেঁটেছো হাত ধরে, একসাথে।
অনুগত হৃদয়ের অসুখে
দিয়েছো স্বস্তির প্রলেপ।আরো দেবে জানি
যতখানি
সন্ধ্যের চিরকুটে আছে লেখা।
আবার মানুষ হোলে
এই পৃথিবীর কোলে,
খুব কোরে চাইবো-
তোমার সাথেই হোক দেখা।2 Comments
Friends
আরাফাত অভি
@arafatavi
Hafez Abdullah Abdullah
@hafezabdullahabdullah
Sanaullah Al-Mubin
@sanaullahal-mubin
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
সেলিনা বিনতে কারীম
@selina15
রেহমান স্বাধীন
@rehmansadhin
MD IKRAMUL HASSAN
@md-ikramul-hassan
জামান বারভী
@zamanbarovi


তিনটি কবিতাই আলাদা আলাদা অনুভূতির জগৎ, অথচ একটা সুতোয় বাঁধা! “একটু বেদনা তোমাকেও দিতে পারে সান্ত্বনা” এই উপলব্ধিটা অনেক গভীর! আর শেষের কবিতায় “আবার মানুষ হলে তোমার সাথেই হোক দেখা” এটুকু পড়েই বুকের ভেতর কোথায় যেন একটা জল তরঙ্গ হল, অসাধারণ লিখেছেন কবিপ্রিয়!