-
পুরোনো চিরকুট
~ শরীফ এমদাদ হোসেনছেঁড়া পালের নৌকাতেই বেঁধেছিলাম
এক যাযাবর বিকেলের ঘর
কথা ছিলো উত্তাল হাওয়া দিলে পাড়ি দেবো
বৃষ্টি এলে গুঁজে দেবো স্নেহের আস্তিন
অনুভবে পৌঁছে যাবো
দূরের কোনো পাহাড়ি ঝরনার নির্জন সোপানে।যাবো বললেও শেষমেশ হয়নি যাওয়া
কোনো এক অদ্ভুত পিছুটানে
বুকের ভেতরে উঠেছিলো জমে নামহীন
এক পাথর, স্থবিরতা আর আকাঙ্খা প্রচুর।তারপর পেরিয়েছি বহুকাল—
কখনো উন্মুক্ত করে দেখা হয়নি
সেই মায়াবী আবদার
দেখা হয়নি খাতার কোণে এঁকে রাখা
নিঃসঙ্গ জোনাকির মতো স্তব্ধ
সেই পুরনো চিরকুট
বরাভয় সংশয় নিয়ে জীবন তবুও এগোয়।6 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com



নিঃসঙ্গ জোনাকি….🖤