Profile Photo

ওমর ফারুক আশরাফীOffline

  • mdalauddin
  • তুমিই সকল সৌন্দর্যের উপমা
    ওমর ফারুক আশরাফী

    বাংলাদেশের সব মেয়েরাই সুন্দর,
    পদ্মের মতো মুখ, চোখে কাজলের ভোর।
    কথায় জোছনা ঝরে, হাসিতে নদীর ঢেউ,
    তাদের রূপে মুগ্ধ হই, তবুও খুঁজি কেউ।

    তার থেকেও বেশি আনন্দ হলে তুমি,
    তোমার চাহনিতে আমার সকাল জমি।
    তোমার নীরবতাও কথা বলে যায়,
    তোমার নামেই বুকের ভেতর বসন্ত জাগায়।

    তোমার সবকিছুই ভালো লাগে,
    চুলের গন্ধে মেঘ, কণ্ঠে কোকিল জাগে।
    রাগটুকুও মায়া, অভিমানটাও সুর,
    তুমি পাশে থাকলেই পৃথিবীটা নূর।

    সব মেয়েরা সুন্দর, সত্যি বলছি ভাই,
    কিন্তু আমার চোখে তুমিই সেরা তাই।

    3
    3 Comments
Skip to toolbar