-
আমার সর্বস্ব~
সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
৩০ এপ্রিল, ২০২৬
অতল অচিন্ত্য আকাশে আকুল আরক্ত আবেশের আর্তনাদ,
প্রগাঢ় প্রহেলিকায় প্রোথিত প্রতিচ্ছবি, প্রাচীন প্রজ্ঞার প্রবাদ।
দুর্লঙ্ঘ্য দিগন্তে দ্যুতিময় দিব্যতার দুর্বোধ্য দোলাচল,
অবিনাশী অনুরাগে আবদ্ধ অদৃশ্য অন্তঃসত্তার অচল অনল।শূন্যতার শিরায় শিহরিত শাশ্বত শোকের শ্লথ সঞ্চার,
অপরিমেয় অস্তিত্বে অবগাহন, অদৃশ্য অনুভবের অধিকার।
অসীম অমেয়তায় আবিষ্ট আত্মা-অব্যক্ত আবেগের অবসান,
আমার সর্বস্ব আজ;অপার্থিব আলোকেই আবদ্ধ অবিরাম!!3 Comments
Friends
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
Jannatul Ferdausi
@ferdausi
Marisha Mithila
@marishamithila
বিষণ্ন সুমন
@logolabbd
Masum-Pantho
@masum-pantho
নূর মুহাম্মাদ
@nurmohammad1
মো. শাহিন সিকদার
@mdshahinshikder
Amrita Sardar
@amritasardar
Ismail Mahmud
@ismailmahmud


অনুভবের অপার্থিব কাব্যভাষা….🤍