Profile Photo

অয়ন আবদুল্লাহOffline

  • ayoNabdullah140
  • মাগরিব ওয়াক্তের পর

    জ্বলতে জ্বলতে নিভা গ্যাছে আমাগো সব;
    বিবেকের ছাই উড়াইয়া দিছি হাওয়ায়,
    দমের ভিত্রে নিঃশ্বাস লয় লুসিফার-
    হ্যালালুইয়া, হ্যালালুইয়া।
    ঘরের উপরে আকাশ ছাদ হইয়া ঝুলে,
    মাথার কাছে টিমটিম কইরা জ্বলে খিদা।
    অনন্তকাল সেই আলো নিয়াই সঙ্গমে মাতে মানুষ,
    শ্যাষম্যাশ মইরাও যায়।
    মানুষ তার জিন্দেগীতে কখনো শিখতে পারে না;
    শিখার জন্যে তারে আবার জন্মাইতে হয়,
    বারেবারে জন্মাইতে হয়।
    তবু ইচ্ছা হইলেও উপায় নাই- একটাই জীবন
    তাই নিয়াই আস্তাগফিরুল্লাহ’র সান্ত্বনা।
    তওবা জপতে জপতে আর পাপ করতে করতে
    মানুষ তার হাঁড়ের গন্ধ নিয়া ইতিহাস লিখে।
    মাঝে মাঝে ভাবি- কিচ্ছু না নিয়াই যদি যাইতে হয়,
    তাইলে ক্যান আমি খিদারে জায়নামাজে তুইলা সিজদা দিতাছি?
    তাইলে আমার পাপ কিসে?
    এই মানবজন্মে?
    নাকি এই নরকবাসে?
    নাকি মানুষ হইয়া আরেকবার জন্ম নেওনের খায়েশে?
    সব উইড়া যাইতেছে-
    সব ছাই হইয়া যাইতেছে-
    সব বিলীন হইয়া যাইতেছে-
    শুধুমাত্র হাওয়ায় ভাসতেছে
    হ্যালালুইয়া, হ্যালালুইয়া।।

    3
    6 Comments
Skip to toolbar