Profile Photo

রুবেল রানা (সনেট)Offline

  • mdrubelrana
  • এই দেশে গরিব মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো — গরিব হয়ে জন্ম নেওয়া।

    যে ছেলে সারাদিন রোদে পুড়ে ডিগ্রি নিয়ে চাকরির পিছনে ঘুরে, তাকে বলা হয় “অযোগ্য”।
    আর যে রাতারাতি কোটি টাকার মালিক হয়, তার নাম হয় “সফল ব্যবসায়ী”।

    রাস্তার পাশে ক্ষুধায় মানুষ ঘুমায়,
    আর টিভিতে উন্নয়নের বিজ্ঞাপন চলে।

    হাসপাতালে বেড নেই,
    কিন্তু দুর্নীতিবাজদের জন্য বিদেশে চিকিৎসা প্রস্তুত।

    একটা মেয়ের ধর্ষণের বিচার হতে হতে বছর শেষ হয়ে যায়,
    কিন্তু ফেসবুকে পোস্ট দিলে কয়েক ঘণ্টায় মামলা হয়ে যায়।

    এই সমাজে আইন সবার জন্য সমান না।
    ক্ষমতাবানদের জন্য আইন অন্ধ,
    আর সাধারণ মানুষের জন্য আইন বাঘের মতো হিংস্র।

    সবচেয়ে ভয়ংকর বিষয় কী জানেন?

    মানুষ এখন অন্যায় দেখে অবাক হয় না।
    কারণ অন্যায় এখন এই সমাজের নিয়ম হয়ে গেছে।

Skip to toolbar