Profile Photo

Rehan MuqtadirOffline

  • rehanmuqtadir
  • Profile picture of Rehan Muqtadir

    Rehan Muqtadir

    3 weeks, 4 days ago

    ৫, ১০ টা ছেলের মতো হুট কইরা আমি ও তোমারে ভালোবাইসা ফালামু,
    তোমার চক্ষের দিকে তাকাইয়া এক একটা মুহূর্ত পার কইরা দিমু অনায়াসেই!

    তোমারে মনে কইরা ভাবনার দেয়াল পেরিয়ে পাড়ি দিমু পৃথিবীর এপার থেকে ওপারে—
    অবশেষে শখানেক লোকে জানবে আমি ও ভালোবাইসা ফালাইছি তোমারে!

    তোমার আলতা পায়ের নুপুরের শব্দ শুনবো আমার বাড়ি থেকে, তোমায় আনমনে কল্পনা করে সুখের আমেজ ছড়াবে আমার দু চোখে, আমায় দেখে ঘরের চালের কোনার চড়ুই পাখিরা ও টের পাবে আমি যে ভালোবেসে ফালাইছি তোমারে!

    তোমার কাজল কালো খোলা চুলে, আমার হৃদয়ে ঝড় তুলে, তোমার ঐ বাঁকা ঠোঁটের মিষ্টি হাসি, দেখলেই ইচ্ছা করে বলতে,
    আমি শতবার তোমারেই ভালোবাসি,
    তোমারেই ভালোবাসি!

    4
    3 Comments
Skip to toolbar