Profile Photo

সাব্বির হোসেন।Offline

  • shadowhunter3d
  • Profile picture of সাব্বির হোসেন।

    সাব্বির হোসেন।

    3 months, 3 weeks ago

    [“স্মৃতির ছাই”]

    একদিন সব সইতে হয় বাবু
    চোখের জল গড়িয়ে পড়ে চুপচাপ
    তুমি শুধু জানালার বাইরে তাকিয়ে থাকো।
    বুকের ভিতরটা কাঁপে,
    যেন অনেক দূরের ঢোল বাজছে
    কেউ শোনে না, শুধু তুমি জানো।

    সইতে হয় সেই ব্যথা,
    যে ব্যথা কাউকে বলা যায় না
    রাতে বালিশ চেপে ধরে থাকো,
    আর চুপ করে কাঁদো।

    না পাওয়ার যে কষ্ট
    সেটা গলায় আটকে থাকে,
    তবু সকালে উঠে চা বানাতে হয়
    হাসতে হয়।

    চেনা মানুষটা একদিন
    অচেনা হয়ে যায়,
    সে সামনে দাঁড়ায়
    চোখ দুটো চেনা, হাসিটা চেনা
    কিন্তু ভিতরের মানুষটা আর নেই।

    হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি
    বুকের ভিতর জমে জমে পাথর হয়,
    সেই পাথর নিয়েই হাঁটো
    বৃষ্টিতে ভিজো,
    আবার চা খাও।

    একদিন সব সইতে হয়,
    চোখের জল, বুকের কম্পন
    বোবা হাহাকার, না পাওয়ার জ্বালা
    সব সইতে হয়।

    তারপরেও সূর্য ওঠে
    রাত নামে
    জীবন চলে যায়,
    একা একা, নীরবে
    তুমি শুধু বসে থাকো
    এক কাপ চা হাতে
    জানালার পাশে।

    ভাবো—
    জীবনটা আসলে এরকমই।
    কিছু আসে, কিছু চলে যায়।
    যা যায়, তাকে সইতে হয়।
    আর যা থাকে, তাকে নিয়েই বেঁচে থাকতে হয়।
    নীরবে।
    একা।
    অনেক অনেক দিন।

    [সাব্বির হোসেন।]

    2
    1 Comment
    • ‘চোখ দুটো চেনা, হাসিটা চেনা; কিন্তু ভিতরের মানুষটা আর নেই’—চেনা মানুষের এই অচেনা রূপ ধারণের চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না।

Sabbir Hossain

Friends

Skip to toolbar