-
পালক ঝরা বাতাস
তাপস কুমার দে
অন্তরিক্ষে অস্তিত্বের জোছনা জোছনা পালক ওড়ে
কাঁচচূর্ণ বিবস স্বপ্নের ফ্ল্যাশলাইট চমকায়
ফ্যাঁকাসে হয়ে ওঠে জমকালো দিনগুলিসন্দিগ্ধচিত্ত,
সন্ধিবিচ্ছেদ পড়তে পড়তে ব্যকরণের ছায়া খোঁজে
লেখে সমাসবদ্ধ সময়ের ব্যবচ্ছেদের রীতি
শাপলুডুর মই বেয়ে লতিয়ে ওঠেসন্দেহাতীত ধরে আছে নক্ষত্রের রাত
বুড়ি-চির বুড়িকে ছুঁতে না পারার যন্ত্রণাতেতখন আলোকবর্ষ ভেদ করা বাউল কবি
সুরে সুরে নেমে আসে নীলাভ সহচরে
পালক ঝরা বাতাস ছুঁয়ে যায় ঝিঁঝিঁ কলরবেপ্রত্যাশার মাটিতে বোনে সুললিত সবুজ সম্পর্কের বীজ।
তাপস কুমার দে
খুলনা, বাংলাদেশ4 Comments


শব্দের গভীরতা আর রূপকের মায়াজালে ঘেরা এক অনন্য কবিতা!