-
সত্যালাপন
~রোমানা রহমতি শ্রাবনীচাইলে তুমি শূলের আঘাত দিতেই পারো,
যে দু’চোখে সত্য-জলের নিত্য ঢেউ ওঠে
সেই বাগানে আগুনও তুমি দিতেই পারো,
যে বাগানে ভোরের আলোয় সত্য-ফুল ফোটে।চাইলে পারো রামদা হাতে মারতে ভীষণ চোট
বিবাক আমি লিখি বড়জোর দুয়েকটা ফুটনোট।আমি বিবাক, বধির, সম্মুখ সারির আর্দশ দর্শক
চেয়ে চেয়ে সবটা দেখে টুকে রাখি নোটে
ভয় পেয়ো না, বলেছিই তো অধম আমি
কিচ্ছু করার ক্ষমতা নেই মোটে।ক্ষমতা নেই কথা তা নয়, বড্ড ভীতু প্রাণ
বিবাক আমি তাও মিথ্যে; ছোটে না জবান
বধির? উঁহু শুনি সবই। একটু যদি ভণিতাই না করি-
তবে যে তোমার সকল কারসাজিতে আমিই শেষে মরি।তুমি রাজ্যের মহাবীর, উদ্ধত দুই বাহু
ক্ষমতা তোমার কত!
আমি সাধারণ, রাজ্যের প্রজা
টু শব্দেও অপরাধ আমারই শত।
তুমি বীর, শাসন করার ক্ষমতা তোমার অসীম
শোষণের ভারে প্রজাদের যায় প্রাণ
মিথ্যাও বলো রাজ্য লুটের পাটে
রাজ্যের সব জৌলুস ম্রিয়মাণ।আমারই বা কি আসে যায়,
কিই বা করি একা হাতে
বিবাক সেজেই দেখতে থাকি সব
পাই যদি আরো দুয়েক জনা সাথে।তুমি তোমার কর্ম জারি রাখো
আমার কথায় কান দিও না মোটে
কতটুকু আর লিখতে পারি বলো –
চার ইঞ্চির কয়েকটা ফুটনোটে?
তোমার বিচার করারও নেই কেউ
মহাবীর তুমি রাজ্যের ছানি-চোখে
ছয় শব্দের নোটেরও নেই ভ্যালু
বিবাক, বধির আমিও সেই শোকে।থাক সেসব কথা, সমাধানে আসি
তুমি চালাও তাণ্ডবলীলা, আমিই পড়ি ফাঁসি।6 Comments
Friends
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
আহমেদ হানিফ
@hanif
জিসান মাহমুদুল হাসান
@mxesun
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com
Smsadek__
@smsadek__
Hossain Muhammad Anwar
@hossainmuhammadanwar
নাহিদুল হাসান
@nahidulhasan
Salman Shraban
@salmanshraban
Nazmul Kabir (নাজমুল কবির)
@nazmulkabir


সুন্দর রচনা শৈলী