Profile Photo

মোঃ সাজ্জাদ হোসেন সিয়ামOffline

  • Shiyam
  • 🍂 জানালার ওপারে 🪟

    নিস্তব্ধ রাতের ছায়াগুলো
    গাছের পাতায় ঘুমিয়ে আছে,
    একটি জানালা একা জেগে
    অপেক্ষাদের কথা বলে।

    মৃদু আলোতে ভেসে আসে
    হারিয়ে যাওয়া দিনের সুর,
    কেউ কি আবার ফিরবে ভেবে
    মন দাঁড়িয়ে বহুদূর।

    দেয়ালজুড়ে পাতার ছায়া
    স্মৃতিগুলো আঁকতে থাকে,
    অভিমানী কিছু অনুভূতি
    লুকিয়ে থাকে বহুরূপে।

    বাতাস এসে আলতো ছুঁয়ে
    জানালাতে রাখে হাত,
    নীরবতা আজ কাঁদতে শেখায়
    অচেনা এক বিষণ্ন রাত।

    এই শহরের ব্যস্ত ভিড়ে
    এমন কত মানুষ রয়!
    হাসির আড়াল লুকিয়ে রেখে
    নিঃশব্দে দুঃখ বয়ে কয়।

    তবু ক্ষীণ এক আলোর মতো
    স্বপ্ন বেঁচে থাকে ঠিক,
    অন্ধকারের গভীর ভেতর
    মানুষ খুঁজে আলোর দিক।

    8
    5 Comments

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম

Skip to toolbar