-
“আমার পরিচয়”
রোমানা রহমতি শ্রাবনীআমি বাংলা মায়ের গর্ভরত্ন নাড়িছেড়া ধন
আমি রাজপথ ভেজা র*ক্ত, আমি সত্যের দহন।
আমি জানা অজানার সহস্র নামে গর্জে ওঠা কন্ঠস্বর
আমি জলন্ত চিতা “তাহাদের” আমি অন্ধকার কবর।
আমি জা*লিমের উন্মুক্ত বুকে উদ্ধত ত*রবারি
আমি স*ন্ত্রাসের বিনাশে গনগনে আগুণ দক্ষযজ্ঞ বারোয়ারি
আমি হতাশার মুখে আলো জ্বেলে আসা ডানহাতি মশাল
আমি সংকট মুখে একফোঁটা জল সমুদ্র সুবিশাল।
আমি হাহাকার আমি চিৎকার আমি করুণ আর্তনাদ
আমি নির্বিচারে হ*ত্যার মুখে যেচেপড়ে সাধি বাধ
আমি আগুনের বুকে নীলমণি শিখা; উত্তাপে জ্বলে বুক
আমি ধরণীর বুকে সূর্যের আলো, মায়ের কাছে সুখ।
আমি বাবার চোখের করুণ দৃষ্টি, দুই পাঁজরের হাড়
আমি সত্যপথের অশ্বারোহী, মিথ্যার হাহাকার
আমি পাপড়ি দোলানো আগুন-পুষ্প, “তাঁহাদের” পুড়ি ঘর
আমি যু*দ্ধরূপে স্বৈ*রাচারীর দুই কাঁধে করি ভর।
আমি বায়ান্ন, আমি একাত্তর, আমি যোদ্ধা আমি বীর
আমি শত সংকটে নুয়ে পড়ি না’ক, চির উন্নত মম শির।
আমি করি না’ক ভয় মরণে, সমর-সম্মুখে দাঁড়াই একা
আমি”বিদ্রোহী”; আমি সেই নজরুলের হাতে লেখা।
আমি শক্তি, আমি সম্ভাবনা, আমার নেই কোনো শেষ
আমি শত আঘাতেও মাথা তুলে দাঁড়ানো একটি বাংলাদেশ।3 Comments
Friends
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
আহমেদ হানিফ
@hanif
জিসান মাহমুদুল হাসান
@mxesun
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com
Smsadek__
@smsadek__
Hossain Muhammad Anwar
@hossainmuhammadanwar
নাহিদুল হাসান
@nahidulhasan
Salman Shraban
@salmanshraban
Nazmul Kabir (নাজমুল কবির)
@nazmulkabir


দারুন