Profile Photo

Nashid TahsinOffline

  • nashidtahsin
  • Profile picture of Nashid Tahsin

    Nashid Tahsin

    1 month ago

    (ছোট গল্প)
    গল্পের নামঃ নিশ্বাসে প্রতিশ্বাস

    আচ্ছা, শিয়ালেরা যখন হাক পাড়ে তখন কী কেউ শুনেছে যে তার উপসংহার পূর্বক মূহুর্তে কেমন যেন এক মুক্ত হাহাকারময় আবেগ প্রকাশ করে? কেউ কী কখনো শুনে দেখেছে পূব-বাগানের ঐ শেয়ালগুলোর ডাক? আমি শুনেছি, আর ভেবেছি, তাদের এই মুক্তি উল্লাস, নীরবে জীবন নামের তিক্ত গোলকেরও প্রকাশ হতে পারে।

    চার দেয়ালের রঙের মাঝে ভিতরে যে বেরঙা শূন্য আছে তাও আমি দেখি। আমি দেখি পর্দার মাঝে সূতা-সাজের ঐ অপরিপক্ক সমাপ্তি। দেখে এসেছি লোহার হলুদ থেকে গাঢ় বাদামী হওয়া। আর দেখে চলেছি আমার বন্দী-সীমানায় দিনের পর দিন গভীর হতে থাকা আবছায়া। লোকে যদিও তারে ছাপ পড়ে যাওয়া বলে। তবে আমার কাছে এ এক আবছায়ারই আরেক নাম।

    মেঝের কঠোর শীতলতাও এক ভিন্ন কাটার বাগান। লুকাতে চাওয়া গোলক পিণ্ডকে ঠুকরিয়ে বের করাই যেনো তার লক্ষ্য। দীর্ঘসই নোনা জীবনের শিকার এখন আমার নিজেরই একটা পরিচয়। আচ্ছাদনের ছোয়াও এই নোনা জীবন উপেক্ষা করে যায়। তাই বুঝি স্পর্শ কী তাও ভুলে গেছি। ভুলে গেছি নীল দেখতে কেমন। যাচ্ছা বেদনায় ওদের আগ্রহ আমি দেখিও নি কখনো। আচ্ছা, তবে নিশিও কী এমন রিক্ত দেহি শিকার? কবে যে নিশির দেখা পেয়েছিলাম তাও পরিষ্কার করতে পারি না। শুধু বিভীষিকা বায়ুর গ্রহণ, আর কলুষিত বায়ুর বর্জন।

    আচ্ছা, শিয়ালেরা যখন হাক পাড়ে তখন কী আসলেই তাতে মুক্তি-ভাব মেলে? যদি তারা শিকার না পেয়ে শিকার হয়ে যায় তখন কী তাদের কান্না কেউ আলাদা করে বোঝে? বোঝে যে চোখের নোনাজলও কোনো একসময় মিঠা হয়ে ওঠে? চার দেয়ালের মধ্যখান আজ আমার একমাত্র চৌহদ্দি।

    তবুও, প্রবেশদ্বারের চাহনিতে নীলের আশা কী আমাকে মানুষ বলে মানে না?

    3
    2 Comments
    • গল্পের গভীরতা আর লেখনীর ধার মুগ্ধ করার মতো।

      • অসংখ্য ধন্যবাদ। এগুলো আগে লেখা সত্যি বলতে। আরও ২টা আছে। আর আরেকটা চলছে। ছোটগল্প দিয়ে যাত্রা শুরু করলাম আরকি।

Friends

Skip to toolbar