Profile Photo

জান্নাতুল ফেরদাউসOffline

  • শুধু তোমাকেই চাই
    পাঠ– ৪
    পরদিন সকালে মেহুর ঘুম ভাঙলো ফোনের ভাইব্রেশনের শব্দে। চোখ আধা বন্ধ অবস্থাতেই ফোনটা হাতে নিল সে।
    স্ক্রিনে মেসেজ—
    “Good morning, ঘুমকাতুরে 🌸 এখনো ঘুমাচ্ছো?”
    মেহুর ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠলো।
    — “উঠছি এখন…” — রিপ্লাই দিল সে।
    ওপাশ থেকে সাথে সাথেই মেসেজ এলো—
    — “তোমার এই ‘উঠছি’ বলতে আবার আধা ঘণ্টা লাগে!”
    মেহু মুচকি হেসে ফোনটা বুকে জড়িয়ে ধরলো।
    কিছু সম্পর্ক খুব অদ্ভুত হয়। মানুষটাকে কখনো সামনে দেখা হয়নি, তবুও মনে হয় কত আপন!
    ফ্রেশ হয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হলো মেহু।
    আজ ক্যান্টিনে ঢুকতেই দেখে নিশি, নয়ন আর ঈশান আগে থেকেই বসে আছে।
    মেহুকে দেখেই নিশি বলল,
    — “আরে! আজকে কার মুখ দেখে উঠেছিস? এত হাসিখুশি লাগছে কেন?”
    মেহু একটু থেমে বলল,
    — “আমি তো সবসময়ই হাসিখুশি থাকি।”
    নিশি চোখ ছোট করে তাকিয়ে বলল,
    — “না না, ব্যাপার আছে!”
    আর ঈশান ওদের কথা শুনে হাসতে থাকে।
    নয়ন চুপচাপ বসে ছিল, কিন্তু সেও আজকে মেহুর দিকে কয়েকবার তাকালো।
    ঈশান হঠাৎ বলল,
    — “আমার মনে হচ্ছে, কারো জীবনে গোপনে বসন্ত এসে গেছে!”
    মেহুর বুকটা হঠাৎ ধক করে উঠলো।
    সে তাড়াতাড়ি বলল,
    — “আজেবাজে কথা বলিস না!”
    নিশি আর ঈশান একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠলো।
    ঠিক তখনই মেহুর ফোনে আবার মেসেজ এলো।
    ফোনের স্ক্রিন জ্বলে উঠতেই নয়নের চোখ হঠাৎ সেদিকে চলে গেল।
    আর এক সেকেন্ডের জন্য সে শুধু এটুকুই দেখতে পেল—
    “Miss you…” ❤️
    নয়নের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল।
    চলবে… 🌸

    2
    2 Comments
Skip to toolbar