-
আযান শুনি
লেখক : মোঃ নাজমুল আখতার।হাসপাতালের প্রবেশ মুখেই ডান পার্শ্বে একটু ভিতরে সুন্দর একটি মসজিদ রয়েছে। আযানটা হলেই ছুটে চলে যাই মহান আল্লাহর স্মরণে যেন আমার ছোট্ট সোনামনিকে আল্লাহতা’য়ালা দ্রুত সুস্থ করে তুলেন..
– নিথর দেহখানা আজ পাহাড়সম ওজনে আমার কোলজুড়ে শুয়ে আছে! মহান আল্লাহর অপার সৃষ্টি স্বর্গীয় ঘুমে অনন্তকালের জন্য ঘুমিয়ে পড়েছে ছোট্ট ছেলেটি আমার।
বয়স কত হবে? মাস ন’য়েক বা তার চেয়ে একুট বেশি। এই তো সেদিন টোনা-টুনি আমাদের সংসারে ঘরকে আলোকিত করে প্রথম ছেলে সন্তানের জন্ম গ্রহণে আমরা অপার খুশিতে আত্মহারা হই প্রায়।চাকুরির সুবাদে এই শহরের ছোট একটি দুই রুমের ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দু’জনের জীবন সংসার শুরু করি আমরা। সকাল সকাল ঘুম থেকে উঠেই অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করতে হতো প্রতিদিনই, কারণ অফিস স্টাফদের জন্য নির্ধারিত মাইক্রোবাস আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সকাল আটটায় চলে আসতো। যদি সকালের সমস্ত কাজ শেষ করে গাড়ী ধরতে না পারতাম, তবে সেদিন যে কি পরিমাণ কষ্ট হতো! তা বলার অপেক্ষা থাকে না। লোকাল বাস ধরে গায়ে গা ঘেষে, ঠ্যাসা ঠেসি করে অফিসে যেতে হতো, আবার বাস থেকে নেমে খানিকটা পথও পায়ে হেটে যেতে হতো..
প্রথম চার পাঁচ মাস সবকিছু খুব ভালো ভাবেই চলছিলো। আমার প্রিয়তমা তার সারা দিনের সঙ্গী ছেলের সাথেই বেশ ভালোই সময়টা কেটে যেত। অফিস শেষ করে বাসায় ফিরতে ফিরতে সবমিলে রাত্র নয়টা বা দশটা বেজে যেত। দিনের পুরোটা সময়ই অফিসের কাজে আমাকে বাহিরে থাকতে হতো। শুধু সকালেই আমি আমার আদরের ছেলের সাথে নিজে নিজেই কথা বলে ছেলেকে গল্প শোনাতাম। সে কি গল্পরে বাবা! এই কথা, কত কথা যে আমি বলতাম তার সাথে, ছেলে আমার শুধু কাঁচা মাথা একটু একটু করে নড়াচড়া করে আমার কথায় সায় দিতো।
মাস পাঁচেক পর হতেই ছেলে আমার একটু একটু করে অসুস্থ হতে লাগলো। কেমন জানি শরীরটা তার ছেড়ে দিতে লাগলো, যেন এই ভালো এই আবার খারাপ। প্রতি সপ্তাহেই তকে ডাক্তারের কাছে নিয়ে যেত হতো। ডাক্তারদ্বয়ও শুরুতে রোগটি নির্ণয় করতে পারেনি, শরীরের উপসর্গ দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে চলছিলো কিন্তু দিন যতেই গড়িয়ে সামনের দিকে এগোই ছেলেটি আমার ততই গুরত্বর অসুস্থ হতে থাকে।
আমি তো সেই সকালেই অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যাই, কিন্তু আমার সহধর্মীনি সে তো সারাটা দিন ও সারাটা রাত এই অসুস্থ ছেলেকে নিয়ে সেবা শুশ্রূষা করে যাচ্ছে, চোখে মুখে যেন তার কোন ঘুম নেই! এক পর্যায়ে ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো। অফিসের সময় কমিয়ে দিয়ে হাসপাতাল আর ডাক্তারের পিছনে সময়গুলো ব্যয় হতে লাগলো। একটা পর্যায়ে গিয়ে চাকুরিটাও আমার চলে যাওয়ার উপক্রম হয়ে গেল।
এভাবে তিন চার মাস বাসা-অফিস-হাসপাতালের এই ত্রি-চক্রে জীবনটা আমার চলতে লাগলো। প্রতিদিন সকালে ডাক্তারদের রোগী দেখার রাউন্ড শেষে অফিসে চলে যেতাম, আবার দুপুর বেলা চলে আসতাম, খানিকক্ষণ হাসপাতালে থেকে আবার অফিস। বিকাল পার না হতেই আবার অফিস হতে বের হয়ে সোজা হাসপাতালে চলে আসতাম।
হাসপাতালের প্রবেশ মুখেই ডান পার্শ্বে একটু ভিতরে ছোট্ট একটি সুন্দর মসজিদ রয়েছে। ছুটে চলে যাই মহান আল্লাহর স্মরণে যেন আমার ছোট্ট সোনামনিকে আল্লাহতা’য়ালা দ্রুত সুস্থ করে দেন..
– নিথর দেহখানা আজ পাহাড়সম ওজনে আমার কোলজুড়ে শুয়ে আছে! মহান আল্লাহর অপার সৃষ্টি স্বর্গীয় ঘুমে অনন্তকালের জন্য ঘুমিয়ে পড়েছে ছোট্ট ছেলেটি আমার।
4 Comments
Friends
Foyzur Khan
@foyzur-khan
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Borno
@borno1
নাজমুল হাসান সাকিব
@publiconline
নাহীদ শাহ্
@mdnahidhasan
সিরাজুল ইসলাম
@sherajulislam
Khusi Moni
@khusimoni
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
খালেদা আক্তার
@khaledaakhter


প্রার্থনার মাঝেও বিচ্ছেদের সুর….🤍