-
“”রামিসা””
এনামুল পারভেজ এনাম
*+*+*+*+*+*
আর কত চুপ থাকবে শহর, আর কত চুপ থাকবে গ্রাম!
আর কত লাশ দেখবে, শহরের অলিগলিতে?
আর কত লাশ দেখবে, নদী, নর্দমায় ঝোপঝাড়ে,
আর কত মায়ের কোল খালি হবে, দিনের আলোয়, রাতের অন্ধকারে?
তার নাম হয়তো রামিসা, হয়তো সুমি, হয়তো
আছিয়া, নয়তো তোমার, আমার বোন।
নামে কী আসে যায়! যখন শরীরটাই অপরাধ হয়ে যায়, কিছু মানুষের চোখে!
খবরের কাগজে আসে, দুই লাইনের খবর।
সামাজিক মাধ্যমে, ঝড় ওঠে তিন দিন।
তারপর সব চুপ।
যেন জীবনটাই মানুষের কাছে এখন অভিশপ্ত।
যেন বেঁচে থাকার অধিকারটুকুও
চেয়ে নিতে হয়!
আমরা মোমবাতি জ্বালাই, স্লোগান দিই,
তারপর যে যার ঘরে ফিরি।
আর অপরাধী ফিরে যায়, নিজের স্বাভাবিক জীবনে।
কারণ বিচার ধীর, কারণ ক্ষমতা বড়, কারণ ভয় বড়।
কিন্তু মেয়েটার চোখের ভয় কি, মুছে যায়?
মায়ের বুকের শূন্যতা কি, ভরে যায়?
ভাইয়ের হাতের মুঠোয়, জমে থাকা রাগ কি মরে যায়?
না, সে রাগ থাকে, সে কাঁন্না থাকে।
প্রতিটা মেয়ের হাঁটার শব্দে থাকে।
প্রতিটা মায়ের দীর্ঘশ্বাসে থাকে।
আর কত চুপ থাকবে এই দেশ, জাতি,
আইন, আদালত কোর্ট,কাচারি?
আর কত লাশ পড়লে জাগবে বিবেক?
আজ যদি তুমি চুপ থাকো, কাল তোমার মেয়েও নিরাপদ না।
আমিও না, তুমিও না,
বিচার চাই, দ্রুত বিচার চাই।
শাস্তিচাই, দৃষ্টান্তমূলক, শাস্তি চাই।
যাতে আর কোনো মেয়েকে রাতে ঘরে ফিরতে ভয় না পেতে হয়।
মেয়ে মানে ভয় না,,
মেয়ে মানে ভবিষ্যৎ,,
তাকে চলতে দাও,,
তাকে বাঁচতে দাও,,3 Comments
Friends
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
জিসান মাহমুদুল হাসান
@mxesun
Shrabon
@shrabon1
আরাফাত আল মেহেদী
@arafat76
Dalia Al Mim
@daliaalmim
নাহিদুল হাসান
@nahidulhasan
Salman Shraban
@salmanshraban
Nazmul Kabir (নাজমুল কবির)
@nazmulkabir
Rabiul Alam Niloy
@yoursdreamachiver


নারীর সুরক্ষায় এক সাহসী উচ্চারণ….🤍