Profile Photo

বিষণ্ন সুমনOnline

  • logolabbd
  • চল সবে মিলে করি চিৎকার

    একদিন রাতভর চিৎকার করে যাবো।
    গ্রচন্ড গরমে এলেবেলে গান গেয়ে
    ঘুমহীন রাতটাকে পার করে দেবো।

    রাতের ডাকাত কেড়ে নেয় সম্ভ্রম
    চোখের পাতায় জুড়ে থাকা শান্তির ঘুম
    কিম্বা সফলতায় মোড়ানো পরিশ্রমের অর্জন।

    অঢেল চাহিদার ভীড়ে যতটুকু মেলে
    তার সবটুকু হারিয়ে গেলেও
    ইচ্ছে হলেই গড়ে নেওয়া যায় আবার।
    সম্ভ্রমের ছেড়াফাঁটা তোবড়ানো ‍ফিতে
    চাইলেই বেঁধে নেওয়া যায়।
    সময়ের সাথে সাথে সেও ফিঁকে হয়।

    কিন্তু রাতের ঘুম কেড়ে নিল যে দানব
    যার ভয়ংকর নিঃশ্বাসে কাঁপছে আকাশ
    তাকে রুখবে তেমন আচ্ছাদন আমার নেই।
    অতিশয় ক্ষুদ্র আমি বেঁচে আছি সহজে
    কঠিনেরে আপোষ করে হর হামেশা।
    বাতাসের আহাজারিতে আমারি দৈন্যতা।

    এক একটা নির্ঘুম রাত মানে
    সম্পূর্ণ আয়ুস্কাল থেকে হারিয়ে যাওয়া
    আমার অধেকটা শান্তির জীবন।
    দিনের আলোয় যতটা জীবন দেখি
    তার চেয়ে ঢের উপভোগ করি রাত
    নিরবিচ্ছিন্ন তন্দ্রায় মিলে অকপট সুখ।
    ঘুমহীন রাত তাই অটল যন্ত্রনার
    নির্বিশেষে উষ্ণতার জ্বালায় বিষের দাহন
    করছে একাকার আমার আধেক জীবন।

    চল সবে মিলে করি চিৎকার
    ধীক্কার জানাই রাতের উষ্ণতাকে
    এক ফালি বৃষ্টিতে ঘুচুক কষ্ট সবার।
    একদিন রাতভর না হয় গাইবো গান।
    গরম ভুলে অবিরাম গলা ফাঁটিয়ে
    ঘুমহীন রাতটাকে করে দেবো পার।

    6
    7 Comments
আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন

ডিজাইনার

স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।

Skip to toolbar