-
|| মা’র কথা ||
মা’র সাথে গল্প করতে আমার বেশ লাগে।
মা যখন আমার সাথে গল্প করে আমি বেশ মনোযোগ দিয়ে তা শুনি।মা’র সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি;বিষয়গুলো আবার অত গম্ভীর,কঠিন,হয়তো ততোটা গুরুত্বপূর্ণ কিছু না,ছোটখাটো বিষয়।গল্পগুলোও তেমনই সাধারণ;সারাদিনের জমে থাকা কিছু কথা,হয়তোবা অনেকদিনের জমে থাকা কোনো কথা।কথাগুলো আমাকে বলতে পেরে যেন মা বেশ খুশিই হন।মাকে বেশ আনন্দিত মনে হয়।
আমিও সব কথাই মাকে বলি।খুশি হলেও বলি,কান্না পেলে আর কারও সামনে কাঁদি আর না কাঁদি;মা’র সামনে কান্না আটকাতে পারি না,কাঁদতে কাঁদতে সবই বলি।রাগ থাকলে কিছু না বললেও,রাগ পড়ে গেলে সব বলি ,কেন রাগ ছিল! মাকে আমার সব বলতেই হয়।না বলা পর্যন্ত আমার শান্তি নেই।আমার ভালোও লাগে না।
অথচ মা’রও তো কত কত কথা থাকে বলার।কিন্তু মা’র কথাগুলো শোনার সময় কারো থাকে না।সবাই যার যার মতো কথা মাকে শুনিয়ে যায়।মার কথাগুলো শোনার আর কেউ থাকে না।মার কথাগুলো মা কাকে বলবে?
আমি মা’র কথা শুনি,সব কথাই শুনি।আমার বেশ লাগে।আমার মা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে।~ অনিক বিশ্বাস
Friends
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Aziza Mahbub Siddique
@aziza-mahbub-siddique
মোরশেদ সাকিব
@morshedsakib
Ekhtiar Uddin
@ekhtiar2003
আবু রায়হান মোহাম্মদ
@aburayhanmohammed
অমিত
@amitroy
ইভান
@ivan
afrad zayan
@afradzayan