-
কবিতাঃ বিক্রি হয়ে গেছে ভালোবাসা ✍🏻
পৃথিবীতে ভালবাসার মানুষ
গিয়েছে আড়ালে হারিয়ে,
মায়ার পর্দা টেনে এখন
সবাই চলছে টাকা গুনে নিয়ে।নির্মল চোখে যে স্বপ্ন ছিল
সেগুলো আজ ধুলায় মিশে যায়,
বাজারে বিক্রি হয় হৃদয়ের রং
অচেনা মুখে মিথ্যে হাসি ছায়।একটা সময় ছিল, দু’টি প্রাণ
এক প্রতিশ্রুতিতে থাকত বাঁধা,
এখন প্রতিশ্রুতির দামও আছে—
টাকার নোটেই তা যায় মাপা।যে চোখ একদিন ভালোবাসায়
ভিজত প্রভাতের শিশিরে,
সেই চোখ আজ ঠান্ডা পাথর
চেনা মানুষও ভয় পায় ফিরে।চিঠির কালি শুকিয়ে গেছে,
বাতাসে নেই প্রেমের সুবাস,
সামান্য লোভে হারিয়ে গেছে
মন থেকে মানবতার আশ্বাস।প্রেম এখন বিজ্ঞাপনের ছবি
হাসি এখন সাজানো দৃশ্য,
আবেগগুলো নাটকের মতো
শেষে থাকে একাকিত্বের নিশ্বাস।তবু কোথাও না কোথাও লুকিয়ে আছে
একটি মন, একটুখানি সত্য ভালোবাসা,
যে ভালোবাসা টাকার নয়—
মানুষের জন্যই যার ভাষা।হয়তো সে ভালোবাসা নীরব,
হয়তো তা চোখে পড়ে না,
তবু সেই নীরবতাতেই লুকায়
মানবতার শেষ সুরমা।
(( ✍🏻🕊️মোঃ আবু সাঈদ বিশ্বাস ))3 Comments
Friends
Syed Farah
@syedfarah
মো: নাজমুল আখতার
@faith
Kishor Kanok
@kishorkanok-2
Reazul Kabir
@reazul-kabir
আজহারুল ইসলাম তালহা
@ajharul
Prithula Zaman
@prithula
Neel tripura
@neel
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
প্রাপ্তি রোজারিও
@praptirozario




কবিতার শেষটা মন ছুঁয়ে গেল। দারুণ লিখেছেন!