-
“”বটবৃক্ষের দুঃখ””
এনামুল পারভেজ এনামকেউ দুঃখ নিবে ভাই, দুঃখ!
হাঁক দিয়ে যাই গাঁয়ের পথে,
আমি যে একটা দুঃখের বটবৃক্ষ,
দাঁড়িয়ে আছি কালের রথে।আমার শেকড়ে দুঃখ গভীর,
মাটির তলে কান্না জমে,
বাকলে দুঃখ, ফাটা দাগে,
বর্ষার জল চোখে নামে।মজ্জায় দুঃখ, কষের সাথে,
প্রতিটি রসে ব্যথা মিশে,
মগডালে দুঃখ, পাখির বাসা,
শূন্য খাঁচা, কেউ না দিশে।পত্র-পল্লবে দুঃখ দোলে,
হাওয়ায় হাওয়ায় দীর্ঘশ্বাস,
ঝরা পাতায় লেখা থাকে,
আমার সকল সর্বনাশ।কেউ নিবে ভাই দুঃখ আমার?
একটুখানি ভাগ করে নাও,
এই যে বুকের ছায়ার নিচে,
একটু জিরাও, একটু দাঁড়াও।কিন্তু কেউ নেয় না দুঃখ,
সবাই সুখের ফেরিওয়ালা,
দুঃখ নিয়ে থাকি একা,
গলায় পরি কষ্টের মালা।1 Comment
Friends
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
জিসান মাহমুদুল হাসান
@mxesun
Shrabon
@shrabon1
আরাফাত আল মেহেদী
@arafat76
Dalia Al Mim
@daliaalmim
নাহিদুল হাসান
@nahidulhasan
Salman Shraban
@salmanshraban
Nazmul Kabir (নাজমুল কবির)
@nazmulkabir
Rabiul Alam Niloy
@yoursdreamachiver



অত্যন্ত আবেগঘন বাক্যগুচ্ছ। শুভেচ্ছা ও শুভকামনা রইলো।