Profile Photo

Nahar moynaOffline

  • moyna
  • Profile picture of Nahar moyna

    Nahar moyna

    • 5 months ago

    কাজল কন্যা

    নাহার সুলতানা ময়না

    তোমার ঐ নীল কাজল টানা টানা হরিণীর দুটি নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে,
    আজন্ম কালের ধ্যানমগ্ন ঋষির তপস্যা যেন
    এক পলকে যাবে হারিয়ে।
    হাজার বছরের অন্তহীন ভালোবাসার আহবান যেন
    ঐ নীল নীলাভ চোখের চাহনিতে,
    বর স্বাধ জাগে ঐ নীলের গভীরতায় তলিয়ে যেতে।
    মনের না বলা ভাষা গুলো কলিতেই ফুটে উঠে,
    যেন ঐ গোলাপ পাপড়ি বাঁকা দুটি ঠোঁটে।
    ঐ আবির বিহীন গোলাপি ঠোঁটের এক ফালি হাসি,
    উম্মাদ হয়ে যেন আমৃত্যুকাল ভালোবাসি।
    ঐ কপালের নীল টিপ যেন সৌভাগ্যের নিশানা,
    খোঁজ দেয়, যে পথ ছিলো অজানা।
    আর ঐ মায়াবী মুখচ্ছবি, ভূমন্ডলকে একাগ্র চিত্তে
    বারংবার আকর্ষিত করে,
    সমগ্র বিশ্বময় যেন নিদারুণ শুভ্রতায় ছড়িয়ে পরে।
    ঐ কন্ঠ স্বর,হৃদয়ের উদারতা, কেবলি কাছে টানে,
    হৃদপিণ্ড বিদ্ধ হয় অদৃশ্য মায়াবানে।
    এক নিদারুণ বাস্তব সত্যের উপমা তুমি,
    তোমার অন্ত গহ্বরে মিশে যেতে চাই আমি।
    কারো জীবনে তুমি নিভু নিভু প্রদীপের
    এক চিলতে আশার আলো,
    তোমার উষ্ণ ছোঁয়ায় সকল আঁধার ফুরালো।
    তুমি উৎস কবিতা লিখার,
    তুমি ছন্দ আমার কবিতার।
    শিল্পের ক্যানভাসে আকাঁ রং তুলির আঁচড়ে
    যে সার্থক ছবি সে তোমার,
    তুমি এক মাত্র পাওয়া, হাজারো না পাওয়ার।
    তুমি অজস্র প্রেমের বিরহের অশ্রু জল,
    আবার তুমি কারো চোখে আনন্দের নীল কাজল।
    তুমি ৪০ কোটি স্পার্মের সাথে যুদ্ধে জয়ী সেই নারী
    বিশ্বের কাছে হয়েছো অনন্য,
    যে তোমাকে পেয়েছে তার পুনঃ জন্ম অব্দি ধন্য।

    6
    8 Comments
    • কবিতার ছন্দে অনন্য নারী…🤍

    • আপনার লেখনী এভাবেই পাঠকদের মুগ্ধ করে রাখুক

    • আবেগঘন ও প্রেমের কবিতা। চোখ ও সৌন্দর্যের চিত্রকল্প খুব ভালো হলেছে নিখুঁত বর্ণনায় কাব্যিক সংযম দেখিয়ে মুগ্ধতায় রেখেছেন।

    • মায়ার চাদরে জড়ানো এক কাজল কন্যার নিখুঁত ক্যানভাস।

    • “তুমি উৎস কবিতা লিখার/তুমি ছন্দ আমার কবিতার ” অথবা “তুমি ৪০ কোটি স্পার্মের সাথে যুদ্ধ জয়ী সেই নারী “__ এই পঙ্ ক্তিগুলো খুব ভালোলেগেছে আমার। শুভকামনা রইলো আপনার জন্য।

Skip to toolbar