Profile Photo

মেহজাবিন হাসানOffline

  • mehzabinh
  • Profile picture of মেহজাবিন হাসান

    মেহজাবিন হাসান

    4 years, 11 months ago

    বসন্তে কালবোশেখী
    —————————-
    পলাশ, শিমুলের প্রস্ফুটতায়
    আজ ফাল্গুনে বসন্তের আবাহন।
    ভালোবাসার বাঁধ ভাঙছে যেনো
    প্রতিটি হৃদয়ে প্রকাশ্যে
    বা সংগোপনে।
    পুরোনো ভালোবাসা এসেছে
    নতুন আঙ্গিকে।
    আবার হয়তো প্রকাশে উন্মুখ
    গোপন কোনো ভালোবাসা।
    কিন্তু ভালোবাসার
    এই চূড়ান্তক্ষণে
    এসেছে আবার কালবোশেখীর ছোবল
    অন্য কারো জীবনে।
    ধরেছিলো হয়তো কেউ ভালোবাসার
    একটি হাত চির নির্ভাবনায়,
    ভেবেছিলো কাটাবে সারাটিজীবন
    একসঙ্গে, একসাথে।
    কিন্তু বিধাতার বিধান কি?
    যায় কি সেটা বলা?
    হঠাৎ বসন্তে এক অজানা কালবোশেখীর হানায়
    অবেলায় সাঙ্গ হোলো
    দুজনের এই পথ চলা।।

    Qaai

    8
    5 Comments
Skip to toolbar