Profile Photo

মোঃ মাহফুজুর রহমানOffline

  • এটাই আমার শেষ চিঠি
    মোঃ মাহফুজুর রহমান

    ​আমি তোমাকে কেমন ভালোবাসি, সেটা হয়তো বলে বুঝা সম্ভব নয়।
    তারপরেও বলি —

    ​তোমার ফোনের অপেক্ষায় থাকতাম এমনভাবে, যেমন করে চাতক পাখি আকাশের পানে চেয়ে থাকে।

    ​আমার মস্তিষ্ক এতটাই তোমার প্রতি আসক্ত ছিল যে, পকেটে সামান্য কোনো স্পন্দন হলেই ভাবতাম—এই বুঝি তুমি কল দিলে! ফোনটা পকেট থেকে বের করে দেখতাম, নাহ!, কেউ কল দেয়নি। আর তুমি তো দিতে মিসকল! এমনভাবে মিসকল দিতে যে শুধু তোমার নামটা এক ঝলক ভেসে উঠতো ফোনের স্ক্রিনে।
    তবুও আমি কখনোই তোমার সেই মিসকল মিস করতাম না। আমি ঠিক বুঝে ফেলতাম তুমি ফোন দিয়েছ; আমার মনে হয় আমাদের ভালোবাসার গভীরতার কারণেই এমনটা হতো।
    ​যেদিন থেকে তোমাকে ভালোবেসেছি, সেদিন থেকে তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকালেই মনে হতো— তুমি বোধ হয় কষ্ট পাবে। তাই অন্য কোনো মেয়ে সামনে পড়া মাত্রই তোমার কথা আমার মনে পড়ে যায়। ফলশ্রুতিতে, আজ পর্যন্ত অন্য কোনো মেয়েকে আর ওভাবে দেখাও হলো না, ভালোবাসাও হলো না।

    ​কখনো যদি মনে হতো—তুমি তো এখন নেই, তাহলে অন্য কারও সাথে কথা বলি, নতুন একটা প্রেম করি, অন্য কাউকে ভালোবাসি; ঠিক সেই মুহূর্তেই তোমার স্মৃতি আমার মনের ভেতর হানা দেয়। তখন আমার মনে হয়, আমি তো একটা মানুষকে কথা দিয়েছি, তাকে ছাড়া আর ভালোবাসতে পারব না।

    ​এই জানো—
    প্রথম ভালোবাসার মতো, দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসা যায়—এটা আমার মনে হয় না। তার পরে জীবনে যতই সুন্দর কেউ আসুক না কেন, প্রথম জনের মতো আর হয় না গো, আর হয় নাহ!

    ​এখন তুমি নেই, শুধু আছে তোমার স্মৃতি আর তোমার প্রতি তীব্র মায়া। তবে তুমি যে চলে গেছ, এতে আমার কোনো ক্ষোভ বা অভিযোগ নেই।
    তোমাকে ভালোবাসতে পেরেছি, তোমাকে হৃদয়ের মাঝে জায়গা দিতে পেরেছি—এটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।

    ​আর একটা কথা কি জানো? তুমি চলে যাওয়ার পর থেকে আমি আর আকাশের দিকে তাকাই না। তাকাতেই লজ্জা লাগে! যদি কখনো ভুল করে তাকিয়েও ফেলি, ওই চাঁদ আর তারা যেন একসাথে বলে ওঠে—”কী খবর? কই তোমার সেই প্রিয়জন, যার সাথে তুমি আমাদের তুলনা করতে?”
    আমি তাদের প্রশ্ন শুনে লজ্জায় মাথা নিচু করে হেঁটে চলে আসি। কী করব বলো? তাদের দেওয়ার মতো উত্তর তো আর আমার কাছে নেই; ওরা তো আর জানেনা, যে তুমি এখন অন্য কারও হয়ে গেছে! অথচ তোমার-আমার ভালোবাসার সাক্ষী তো ওই আকাশের চাঁদ আর তারারাই ছিল!

    ​আচ্ছা বাদ দেই—এইসব কথা বলে আর কী লাভ? তুমি সুখে থাকো, ভালো থাকো; এই কামনাই করি সর্বদা।

    ​তারপরেও তোমাকে বলে রাখি—যদি কখনো মনে পড়ে, আবার ফিরে আসতে মন চায়, তুমি ফিরে আসতেই পারো। তোমার জন্য আমার হৃদয়ের দরজা সব সময়ই খোলা রয়েছে। কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই; তুমি আবার ফিরে আসতে পারো—ঠিক সেই আগের ‘তুমি’ হয়ে। তুমি কখনোই ভাবিও না যে, কীভাবে তার সামনে দাঁড়াবো। কোনো চিন্তা ছাড়াই আসতে পারো।
    নির্দিধায় তুমি আসতে পারো।

    আমি তোমার অপেক্ষায় আছি।

    2
    4 Comments
    • প্রেমিকার হাতে যখন পৌঁছালো চিঠি
      ঢেঢ় বয়ে গেছে সময়
      বাগানে কত ফুটে আছে ফুল
      ঝড় বয়ে গেছে হৃদয়েও দেহের মতন
      ভেঙ্গে গেছে মাস্তুল
      কি নিয়ে যাবে নেই আর কিছুই তেমন

    • ​আমি তোমাকে কেমন ভালোবাসি, সেটা হয়তো বলে বুঝা সম্ভব নয়।
      তারপরেও বলি —

      ​তোমার ফোনের অপেক্ষায় থাকতাম এমনভাবে, যেমন করে চাতক পাখি আকাশের পানে চেয়ে থাকে।

    • শুভেচ্ছা রইলো!!

Skip to toolbar