Profile Photo

প্রাপ্তি রোজারিওOffline

  • praptirozario
  • টাকার মূল্য
    প্রাপ্তি রোজারিও

    টাকা ছাড়া কি বাঁচতে পারবে?
    কোনো কিছু কি করতে পারবে?
    যেখানে যাবে সেখানেই লাগবে
    বিনামূল্যে কিইবা পাবে?
    যতই আরো বড়ো হচ্ছি
    টাকার মূল্য বুঝতে পারছি ।
    এখন শুধু একটাই চাওয়া
    কোনো মতে চাকরি পাওয়া
    যদি একটা চাকরি পাই
    বাবার পাশে দাঁড়াতে চাই।
    কিন্তু জীবন যুদ্ধ যে বড় কঠিন
    টিকতে পারবো আর কদিন?
    কেউ করে না অবহেলা
    সবাই বুঝে টাকার খেলা।
    সবাই করে টাকাকে সালাম
    দুনিয়া যে টাকার গোলাম।

    5
    2 Comments
    • আপনার লেখায় চলমান এই অসম-বিকশিত পুঁজিবাদী সমাজ ব্যবস্থার এক নিষ্ঠুর পরিস্থিতি ফুটে উঠেছে। আপনি ঠিকই লিখেছেন, মানুষের মন এবং নীতি-নৈতিকতা ছাড়া সবকিছুই এখন টাকায় পাওয়া যায়! আপনার সৃজনশীলতার পথ আরো মসৃণ হোক।আপনার অনন্ত কল্যাণ কামনা করছি___ প্রাপ্তি রোজারিও, মঙ্গল হোক আপনার।

Skip to toolbar