Profile Photo

কাশফিয়া নাহিয়ানOffline

  • kashfianahian
  • কবিতা- উপাখ্যান

    প্রতিমুহূর্ত হই আমি নিঃশেষ
    একটু না একটু ধ্বংসাবশেষের থেকে যায় রেশ।
    মরতে দেয় না অপারগতার ধ্বংসস্তূপ
    জীবন্মৃত আমি হয়ে যাই একেবারে নিশ্চুপ
    যেখানে আছে শুধু বিদ্বেষ
    যার না আছে শুরু না আছে শেষ
    এক মুঠো শূন্যতা নিয়ে থাকি দাঁড়িয়ে
    জীবনের সোনালী দিনগুলো যাচ্ছে হারিয়ে
    জীবনে ভর করে অপরিসীম হতাশা
    সেই শূন্যস্থান পূরণ করতে পারে না কোনো আশা
    জীবনের সাথে হয় জীবনের মল্লযুদ্ধ
    নিয়তি আমার উপর হয়ে যায় ক্ষূব্ধ
    একটার পর একটা মুক্তির দ্বার হতে থাকে রুদ্ধ
    মন আর তখন থাকে না শুদ্ধ
    কি এক প্রবল আকর্ষণে ছুটে যাই ব্যর্থতার ভগ্নস্তূপে
    নিজেকে আবিষ্কার করে ফিরে আসি নতুন রূপে
    বার বার পরাজিত হই সময়ের সাথে অসম যুদ্ধে
    নিজেই লড়াই করে যাই নিজের বিরুদ্ধে
    জীবনের প্রতি বিতৃষ্ণা আছে পর্যাপ্ত
    স্বপ্নের উপাখ্যান রয়ে যায় অসমাপ্ত।

    6
    7 Comments
Skip to toolbar