-
আমাকে মনে রেখ
কবি: জিনি গ্র্যাভলিন
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলআমাকে হাসিতে মনে রেখ চোখের জলে নয়,
বছরের পর বছর ধরে সমস্ত আনন্দের জন্য ।
আমাদের মধ্যকার সেই ঘনিষ্ঠতার কথা স্মরণ করো,
সুগন্ধি ফুলের মত মিষ্টি ভালোবাসা ।
যেসব চিন্তা তোমাকে কষ্ট দেয় সেগুলো নিয়ে পড়ে থেকো না,
আমাদের আবার দেখা হবে ।
আমি শান্তিতে আছি… বিশ্বাস করার চেষ্টা করো,
এটি আমার সময় ছিল… আমাকে চলে যেতে হয়েছিল ।
কিন্তু এখান থেকে কি এক সুন্দর দৃশ্য,
আমি তোমার মুখ দেখতে পাই, তোমাকে কাছে অনুভব করি ।
আমি সারাদিনব্যাপী তোমাকে অনুসরণ করি,
এই যাত্রাপথে তুমি একা নও ।
আর যখন ঈশ্বর তোমাকে ডাকবেন… তুমি থাকবে,
ঠিক আমার পাশে… এখানেই আমার সাথে ।
ততদিন পর্যন্ত, আমি স্বর্গের দরজায় অপেক্ষা করব,
আমরা একত্রিত থাকব… চিরকাল ।2 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi
Arshadul Khan Tuhin
@aktuhin
Muhammad Jabed
@jabed92

অনুবাদ এক কথায় অনবদ্য এবং ভীষণ পরিপক্ক। এত সহজ ভাষায় এত গভীর একটি আধ্যাত্মিক ও রোমান্টিক ভাবকে ধরে রাখা সত্যিই প্রশংসনীয়।