Profile Photo

Ashik MokamiOffline

  • ashikmokami
  • Profile picture of Ashik Mokami

    Ashik Mokami

    3 weeks, 1 day ago

    উপকথা—চলন্ত ট্রেনে

    চলন্ত ট্রেনের ছাদে— বসে আছে হাজার প্রাণ,
    
সবুজের সমুদ্রে ভাসে এক অপূর্ব কাফেলা।
    
দু’পাশে ঘন বন—
    পেছনের মাঠে ফেলে আসা সোনালি স্বপ্ন!

    মাথার উপরে নীল আকাশ,
    পায়ের নিচে লোহার উষ্ণ গড়ন।

    পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে—ঝিমায় সবাই,

    হাসির ঝরনা বয়ে যায়—বগির ছাদ থেকে ছাদে।
    
ট্রেনের গতি যেন জীবনেরই ছন্দ,

    দুঃখ-কষ্ট ভুলে বাড়ি যাওয়ার আনন্দ।

    যেন এক বিশাল মানুষের নদী বয়ে চলেছে,
    
সবুজের বুক চিরে, অনন্তের দিকে।

    আনন্দ আকাশ ছুঁয়ে—
    জীবনের কবিতা হয়ে—
    বাংলার প্রাণ, বাংলাতেই
    মায়ের বুকে যায়—পরম শান্তি হয়ে!

    —৩১ মে

    1
    1 Comment
    • ইট-পাথরের ব্যস্ত জীবন শেষে মায়ের কোলে ফেরার এই আনন্দ প্রতিটি বাঙালির চিরন্তন সত্য।

Skip to toolbar