Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • বউ আমার
    লেখক : মোঃ নাজমুল আখতার।

    বউ আমার কথা শুনেনা
    বাড়ী গেলে আর আসে না।
    কি যে জ্বালা আর পারি না,
    ঘুম আসে না রাত্রি বেলায়।

    টুকুর টাকুর প্লেট বাটি
    তরকারি কাটি কুটি কুটি,
    এবরো থেবরো শাক-সবজি
    চড়াই কড়াই গ্যাসের চুলায়
    রান্না করি ভাজি ভাজি।

    খেতে চায় না একলা একি
    প্লেটে ভাত ভর্তা সবজি,
    হুমকি ধুমকি লাল বাতি
    বউ আমার বাপের বাড়ী।

    পড়নের শাড়ি কোমড় আঁটি
    আসবে না নাকি স্বামীর বাড়ী!

    পাশের বাড়ী বান্ধবীর তরি
    আলিশানের জীবন বাতি,
    তুলনায় ভাবে সারা দিবি
    বউ আমার ঝাড়ুর হাতি।

    ব্যবসা ছাড়ো চাকুরি করো
    মাস গেলে মায়না আনো,
    খাবো দাবো দিন কাটাবো
    সুখ যে মোদের ষোলোই ষোলো।

    হায়-রে বউ বুঝবে রে মন,
    সংগ্রামে জীবন বিশ্বে মাতল..

    হাওয়াই দৌড়াই টাকার নেশায়
    অলি গলি ঢাকার চিপায়,
    বাদ জায়না কোন জায়গা
    টাকা ধরতে সকাল সন্ধ্যা
    রাত্রি দ্বি-রজনী ঘড়ির কাটায়
    চলি আমি টাকার নেশায়..

    বউ আমার আঁড়ি ধরেছে
    চাকরি করো বউ ধরো..

    4
    4 Comments
Skip to toolbar