Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • জন্মান্তরের গল্প
    ~ শরীফ এমদাদ হোসেন
    পঞ্জিকার পাতায় যাদের আয়ু মাপা যায়
    আমি সেই দলে পড়ি কিনা জানিনা
    তবে মানুষ যখন পাথুরে অক্ষরের ভেতর নিজের আত্মাকে সঁপে দেয়
    তখন সে সময়ের হাত থেকে মুক্তি পেয়ে যায়
    আসন গাড়ে মহাকালে….

    বৃক্ষের পাতা, ছাল কিংবা কাগজের পাতায় যখন প্রথম কালির দাগ পড়েছিলো
    তখনই ব্রহ্মাণ্ডে এক অমর স্পন্দনের সূচনা হয়েছিল;
    আর সে স্পন্দন থেকেই আমাদের পথচলা।

    সৃষ্টির আবাদ কোনো ঋতু মানে না, কোনো প্রহর গোনে না, মানে না কোনো নিয়ম কানুন শৃংখল
    শুকনো মাটির নিচে যেমন নিভৃতে জেগে ওঠে বীজ,
    ঠিক তেমনই এক একটি অনুভূতির গর্ভ থেকে জন্ম নেয় শিল্পের নদী।

    যাঁরা কেবল শরীর নিয়ে বেঁচে থাকেন, তাঁরাই মরণশীল;
    অথচ… যিনি প্রতিদিন নিজের রক্তকে কালি বানিয়ে ক্যানভাসে ঢেলে দেন
    কোনো কবর, শ্মশান মুছতে পারে না তাঁর অস্তিত্ব
    তাঁর শেষ চিহ্ন থেকেও বারবার জন্ম নেয় নতুন নক্ষত্র।

    3
    2 Comments
    • মহাকাল, শিল্প আর স্রষ্টার অমরত্বের এক নিখুঁত ও চমৎকার প্রতিচ্ছবি। মুগ্ধতা রইল!

    • সহজ অথচ গভীর শব্দচয়নে সমৃদ্ধ এই কবিতাটি পাঠককে জীবনের প্রকৃত সার্থকতা এবং শিল্পের অবিনশ্বরতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। সৃষ্টির মাধ্যমে মৃত্যুর ওপর বিজয়ী হওয়ার এই গল্প সত্যিই এক অসাধারণ কাব্যিক সৃষ্টি।

Skip to toolbar