-
“প্রিয় তুহিন”
শুনো, আমার যদি অনেক অনেক টাকা থাকতো! তবে আমি ঢাকা শহরের সব কৃষ্ণচুড়া গাছ কিনে ফেলতাম।
কি হাসছো কেন? সত্যি সত্যিই কিনে ফেলতাম। আর এই প্রচন্ড রোদ্রুরে তোমাকে নিয়ে একেক দিন, একেক জায়গার কৃষ্ণচুড়া গাছের তলায় বসে থাকতাম। না,না শুধু বসে থাকতাম না, আমাদের দুজনের হাতে থাকতো আইস্ক্রিম। আইস্ক্রিম খেতে খেতে গল্প করতাম। ওহ্ ,তুমিতো আবার গল্প করতে না, বলতে “তুমি বল আমি শুনছি”
তুমি এমন কেন? শুধু আমাকে গল্প করতে বলতে।
কিন্তু আমি যে তোমার গল্প শুনতে চাইতাম। আর তো কখনও শোনা হবে না তোমার গল্প।আর তো কখনও কৃষ্ণচুড়ার তলে বসে আইস্ক্রিম খাওয়া হবে না।
হবে না ঘন্টা হিসাবে রিক্সভাড়া করে নিজশহরে ঘুরে বেড়ানো।হবে না ঘুরে বেড়ানো নতুন ,নতুন জায়গায়।
তুমি বলেছিলে ছেলেরা বড় হলে আমরা দুজন ঘুরে বেড়াবো।
ইন শা আল্লাহ ছেলেরা বড় হবে , কিন্তু আমাদের আর ঘুরে বেড়ানো হবে না।
মে মাস টা আর সবার জন্য শুধু ই মে মাস। কিন্তু আমার জন্য?? এটা শুধু মে মাস না। এই মাসেই আমার শুরু এবং এই মে মাসেই আমার সব হারানো। ভেবে দেখো তো- এই মাসের প্রথম দিনে আমি এই পৃথিবীতে এসেছি , ৩ তারিখে আম্মাকে হারিয়েছি, ১১ তারিখটা ছিলো আমাদের যুগলবন্দীর ,২৩ তারিখে তুমি চলে গেলে আর ৩১ তারিখে আব্বা। এই মাসের ভার বহন করার শক্তি কি আমার আছে, তুমিই বলো?
তবু্ও তো কোন কাজ বন্ধ নেই, সব চলছে ঠিক একই ভাবে, শুধু আমিই খুঁজে ফিরি তোমাদেরকে।জাগরণে, স্বপ্নে।
নিজেকে ইচ্ছে করে ব্যস্ত রাখি, যেন ফুরসৎ না পাই তোমাদের কথা ভাববার। এই মাসে আমি একটা মুহূর্তও নিজের জন্য রাখি নাই। যেন ছুটেই চলেছি, ছুটেই চলেছি।
কিন্তু এতই কি সহজ?
অকারণে রেগে যাই, খিটমিট করি সবার সাথে, মুড সুইং হয়।
ইচ্ছে করে তোমার সাথে ঝগড়া করি, কেন, কেন আমাকে একা এত দায়িত্ব দিয়ে চলে গেলে।কেন আমাকে বলে গেলে না , বুঝতে দিলে না যে বাকী পথটা শুধু আমাকে একলাই চলতে হবে?
হাতটা ছেড়ে দিলে? আমার কোন কিছুই তো তোমাকে না বলা ছিলো না।যে কথা বললে তুমি রাগ হবে, সেটাও তোমাকে না বলা পর্যন্ত শান্তি পেতাম না, কিন্তু তুমি তো আমাকে কিছু ই বলে গেলে না?
নতুন কিছু দেখলে যে এখনো আমি তোমাকেই প্রথমে বলি, কিন্তু সেটা মনে মনে। তুমি কি আমার চোখ দিয়ে সেগুলো দেখতে পাও?
আমিতো তোমাকে পাশে নিয়ে ই দেখতে চাই, তোমার হাত ধরেই পথ চলতে চাই।“তোমার হেনা”
৩১.০৫.২০২৩
#রি-পোস্ট2 Comments
Friends
Hasina Sultana Rima Rima
@hasinasultanarimarima
আনিকা মারজান ইরা
@anikamarjanera
Marketing Online
@marketingonline
Munmun Chakraborty
@munmunchakraborty
Md Babul Hossain
@mdbabulhossain
আনিকা ইসলাম হৃদিতা
@hridita
আয়মন সিদ্দিকা উর্মি
@asurmi85
Song For Peace
@songforpeace
Sahriar Rubaiat
@sahriarrubaiat

I like it